বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের যত অনাকাঙ্ক্ষিত ঘটনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের যত অনাকাঙ্ক্ষিত ঘটনা

বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের যত অনাকাঙ্ক্ষিত ঘটনা

বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের যত অনাকাঙ্ক্ষিত ঘটনা

চট্টগ্রাম পর্বে বিপিএলের প্রথম দুই দিন সমাপ্ত হয়েছে। দর্শকেরা দেখেছে রান উৎসব। তবে এসব ছাপিয়ে আলোচনায় দেশি, বিদেশি ক্রিকেটারদের অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান টিম হোটেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিদেশি ক্রিকেটারের সঙ্গে করেছেন হা'তা'হা'তি। এরপর সকালে অনুশীলনে এসে উপস্থিত গণমাধ্যমের ওপর রেগে আগুন সিলেট স্ট্রাইকার্সের ফরেন রিক্রুট সামিত প্যাটেল। 

ফাল্গুনের শুরু, প্রখর রোদকে সঙ্গী করে সকাল শুরু হচ্ছে। দুপুর না গড়াতেই তেতে উঠছে সূর্য। গ্রীষ্মের আগমন ঘটতে না ঘটতেই বিপিএল খেলতে চট্টগ্রামে আসা ক্রিকেটারদের মেজাজ রূপ নিয়েছে চরমে। সে রকম অপ্রীতিকর একটি ঘটনা ঘটে গেছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইন্ডিজ এক ক্রিকেটারের সঙ্গে। সামান্য ঘটনা থেকে কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতা'হাতিতে জড়ান দু’জনে, এমনটিই বলা হয়েছে এক প্রতিবেদনে।  দৈনিক সমকালের প্রতিবেদন বলছে, 'এই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা। কুমিল্লার বিদেশি ক্রিকেটারের বরাদ্দকৃত রুমে ভুল করে ঢুকে পড়েন সোহান। নিজের রুম মনে করে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন। যে কোনো কারণে একজনের কথা অন্যজনের পছন্দ হয়নি। এক পর্যায়ে দু’জনে বাগ্বি'ত'ণ্ডায় জড়িয়ে পড়েন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত একজন। উত্তে'জনা বেড়ে যাওয়ায় একে অন্যকে ধা'ক্কা দেন।' পরে অবশ্য রংপুর রাইডার্স দলের পক্ষ থেকে জানানো হয় এমন কিছুই হয়নি। মিডিয়ায় এমন নিউজ আসা উচিত হয়নি।   এরপর, আজ সকাল ১০ টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটারে অনুশীলন করতে আসে সিলেট স্ট্রাইকার্স দলের ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন সিলেটের ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। হাসি মুখে সাক্ষাৎকার শেষ করলেও মিনিট দশেক পরে সামিত কোনো এক কারণে রেগে গিয়েছেন। সাংবাদিককে ডেকে এনে সাক্ষাৎকার প্রকাশ করতে না বলেন। এরপর তার উপস্থিতিতেই রেকর্ড করা সাক্ষাৎকারের অডিও ক্লিপস ডিলিট করেন।  তবে ৩৯ বছর বয়সী সামিত অবশ্য এখানেই থেমে যাননি, অজানা কারণে ক্ষোভ ঝাড়লেন পুরো বাংলাদেশের গণমাধ্যমকে হেয় করে। তিনি অকথ্য ভাষায় বাক্যও ছুঁড়েছেন। টেনেছেন বাংলাদেশি ক্রিকেটারদেরও। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারা সামিত, ক্ষমা চেয়েছেন। তার এমন আচরণের অভিযোগ দেওয়া হয়েছে সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্টকে। দ্রুতই তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে উপস্থিত গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন।