আশরাফুলের চোখে মাশরাফিই সেরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
আশরাফুলের চোখে মাশরাফিই সেরা

আশরাফুলের চোখে মাশরাফিই সেরা

আশরাফুলের চোখে মাশরাফিই সেরা

‘মাশরাফি অসাধারণ’ আশরাফুলের মুখে এটি অবশ্য নতুন কিছুনা। গতকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে যেন পুরনো কথাই নতুন করে পুনরাবৃত্তি করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের পোস্টার-বয় মোহাম্মদ আশরাফুল। একটা দলকে যেভাবে বদলে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা সেটা সবারই চোখে পড়ার মত। গোটা ক্রিকেট দুনিয়ায় এখন বাংলাদেশ দলকে নিয়ে আলাদা করে ভাবা হয়। মাশরাফির হাত ধরে বদলে গেছে বাংলাদেশ। । গত ২০১৫ সাল থেকে বাংলাদেশ দল যেভাবে ধারাবাহিকতা ধরে রেখেছে সেখানে যে কেউই স্বীকার করতে বাধ্য মাশরাফিই সেরা অধিনায়ক। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, মাশরাফির অসাধারণ নেতৃত্ব বদলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। এই মাশরাফি’র নেতৃত্বেই ঘরের মাঠে টাইগাররা সিরিজ হারায় ভারত, পাকিস্তান, দক্ষিন আফ্রিকার মত বড় দলগুলোকে। আশরাফুল মনে করিয়ে দেন ২০১৫ বিশ্বকাপের কথা। মাশরাফির হাত ধরেই আইসিসির বিশ্ব আসরে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া। একের পর এক সিরিজ হারের ব্যার্থতা থেকে দলকে উঠিয়ে আনার যে অসাধারণ দক্ষতা দেখিয়েছে মাশরাফি সেটি বলতে ভুলে যাননি সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মাশরাফিকে নিয়ে আশরাফুল বলেন, ‘যখন যিনিই এসেছেন বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে, সবাই কিন্ত নিজের সেরাটা দিয়েছে। আমিও আমার সময় সেটা করেছি। তবে মাশরাফিকে সেরা অধিনায়ক বলেই মনে হচ্ছে আমার। সে শুধু অধিনায়কের দায়িত্বই নয়, সে নিজের পারফর্মও করে যাচ্ছে নিয়মিত।’ শুধু ২০১৫ বিশকাপই নয়, সর্বশেষ আইসিসি ট্রফিতেও বাংলাদেশের সাফল্য ছিলো দেখার মত। নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি’র এই মেগা ইভেন্টে বাংলাদেশ দল খেলেছে সেমিফাইনালে। এত ইনজুরির পরও মাশরাফি খেলে যাচ্ছেন নিয়মিত। আশরাফুল এ নিয়ে বলেন, ‘তাঁর হাঁটুতে অপারেশন হয়েছে সাত বার। এরপরও সে যেভাবে খেলে যাচ্ছে সেটা সত্যিই অভাবনীয়। মাশরাফি বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে।’ আশরাফুল আরও বলেন, 'মাশরাফি যদি ফিট থাকে তবে অবশ্যই তাঁর আগামী ২০১৯ বিশ্বকাপে খেলা উচিৎ।'