মমিনুলের বিধ্বংসী ইনিংসে জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
মমিনুলের বিধ্বংসী ইনিংসে জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের

মমিনুলের বিধ্বংসী ইনিংসে জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের

মমিনুলের বিধ্বংসী ইনিংসে জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের

মমিনুল হকের ১৫২ রানের বিস্ফোরক ইনিংসে ভর করেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৩৫ রানের জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।   শুরুটা অবশ্য ভালো হয়নি গাজী গ্রুপ ক্রিকেটার্সের। টসে জিতে ফিল্ডিংয়ে নামা প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপের রান দুই অংকে না পৌছাতেই(৯) দুই উইকেট তুলে নেয়। গাজী গ্রুপের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আনামুল হক বিজয়(৩) ও জহুরুল ইসলাম অমি(২) দ্রুত ফিরে বিপাকে ফেলেন ডিপিএলের পয়েন্ট তালিকার ১ নাম্বারে থাকা দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। সেখান থেকে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন অধিনায়ক নাসির হোসেন ও মমিনুল হক। ৩য় উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ১৫৩ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাসির হোসেন ৭৬ বলে ৬৪ রান করে ফিরলেও মমিনুল হক ঠিকই তুলে নেন ডিপিএলের এবারের আসরে তার প্রথম ও লিস্ট এ ক্যারিয়ারের ৩য় শতক। প্রাইম দোলেশ্বরের বোলারদের কচুকাটা করে ১৬টি চার ও ৬টি ছক্কা হাকিয়ে ১২০ বলে ১৫২ রান করে থামেন মমিনুল। তবে শেষের দিকের ব্যাটসম্যানেরা সুবিধে না করে উঠতে পারাতে নির্ধারিত ৫০ ওভারের আগেই(৪৮.২) ৩০৭ রানে অল আউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। মমিনুল হকের উইকেটসহ মোট ৪টি উইকেট নেন প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা। এছাড়া দেলোয়ার হোসেন নেন তিনটি উইকেট। ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। ওপেনিং ব্যাটসম্যান আব্দুল মজিদ রানের খাতা শুরু করার আগেই গাজি গ্রুপের পেসার শফিউল ইসলামের শিকার হন। এরপর আরেক ওপেনার ইমতিয়াজ হোসেনের সাথে জুটি বাঁধেন অভিজ্ঞ শাহরিয়ার নাফিস। তাদের দুইজনের ৭২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় দোলেশ্বর। এরপর গাজির অধিনায়ক নাসির হোসেনের অফ স্পিনে ঘায়েল হন যথাক্রমে ইমতিয়াজ, শাহরিয়ার এবং শরিফ। দোলেশ্বরের দলিয় রান ৯৮ থাকতেই পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে তারা। এরপর দোলেশ্বরের ব্যাটসম্যান সামিউল্লাহ সিনওয়ারি এবং উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির আলি দুইজন মিলে স্কোর বোর্ডে ১০৩ রান যোগ করেন। দুইজনই তুলে নেন অর্ধশতক। কিন্তু ৪০ ওভার চলাকালীন সময়ে জাকির ফিরে যাওয়ার পরের ওভারে সামিউল্লাহ ফিরে গেলে গাজি গ্রুপের জয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষদিকে দোলেশ্বরের মোহাম্মদ আনামুল ( ৩০) এবং আরাফাত সানি (২৯) লড়াই চালিয়ে গেলেও লাভ হয় নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে দোলেশ্বর সংগ্রহ করে ২৭২ রান। গাজির হয়ে তিনটি উইকেট নেন অধিনায়ক নাসির হোসেন। এছাড়াও শফিউল দুটি এবং আবু হায়দার রনি, পারভেজ রসুল, সোহরাওয়ার্দি শুভ একটি করে উইকেট ভাগাভাগি করে নেন। সংক্ষিপ্ত স্কোরঃ গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩০৭/১০(৪৮.২), মমিনুল হক ১৫২, নাসির হোসেন ৬৪, ফরহাদ রেজা ৪১/৪ প্রাইম দোলেশ্বর ২৭২/৯ (৫০), সামিউল্লাহ সিনওয়ারি ৫৫, জাকির আলি ৫২, নাসির হোসেন ৪০/৩ ম্যাচসেরাঃ মমিনুল হক।