অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৬৯ রানে থেমেছে নেপালের ইনিংস। নেপালের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন বিশাল বিক্রম কেসি। বাংলাদেশের পক্ষে বল হাতে রোহানাত দ্দৌলা বর্ষন সর্বোচ্চ ৪ টি, শেখ পারভেজ জীবন ৩ টি উইকেট সংগ্রহ করেছেন।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নেপাল। দলটির প্রথম উইকেট পতন ঘটে দলীয় ১৮ রানে। পরের দুই উইকেট যেতেও খুব একটা সময় লাগেনি, পরপর দুই ওভারে আকাশ ত্রিপাঠি ও অর্জুন কুমাল ফিরে যান।সেসময় দলীয় অধিনায়ক দেব খানাল ও বিশাল বিক্রম কেসি এবার দলের পক্ষে হাল ধরেন।দুজন মিলে গড়ে তোলেন ৬২ রানের জুটি। সে রানেই মূলত নেপালের সংগ্রহে কিছুটা পাল বদলেছিল। তবে দলীয় ৯১ রানে জিসান আলমের শিকার হয়ে ৩৫ রানে দেব ফিরলে আবার কিছুটা ঝুঁকিতে পড়ে দলটি।পরের তিন ব্যাটারকে একে একে ফিরিয়েছেন স্পিনার শেখ পারভেজ জীবন। গুলশান ঝা, দীপক বোহারা, দিপীশ কান্ডেল, তারা সিঙ্গেল ডিজিটও পেরোতে পারেননি।দলীয় ১৩৮ রানে রোহানাত দ্দৌলা বর্ষণের ডেলিভারিতে ১০০ বলে ৪৮ করে ফিরে যান বিশাল বিক্রম। তার করা ৪৮ রানই ছিল ইনিংস সর্বোচ্চ।শেষ উইকেট জুটিতে দুর্গেশ গুপ্তাকে নিয়ে আরও ২৭ রানের জুটি গড়েন সুভাষ বান্দারি। ৫০তম ওভারের পঞ্চম বলে বর্ষণের শিকার হয়ে ৯ রানে দুর্গেশ ফিরলে, সুভাষ অপরাজিত থাকেন ১৮ রানে।বাংলাদেশের বোলাররা ছিলেন বেশ আক্রমণাত্মক। নেপালের ব্যাটারদের রান আটকে দিতে পারদর্শী ভূমিকা রেখেছেন, বর্ষণ, জীবন বা মাহফুজুর রহমান রাব্বিরা।