আজও টস ভাগ্য তামিমের পক্ষে
আজও টস ভাগ্য তামিমের পক্ষে
আজও টস ভাগ্য তামিমের পক্ষে
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকা রাতের ম্যাচে লড়াইয়ে নামছে ফরচুন বরিশালের বিরুদ্ধে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
মিরপুর হোম অব ক্রিকেটে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। দুই দলের সেরা একাদশেই এসেছে পরিবর্তন। দুর্দান্ত ঢাকা মোহাম্মদ ইরফানকে বসিয়ে আজ নিয়েছে লাহিরু সামারকনকে। আরেক বিদেশি আন্দ্রে ম্যাককার্থিও একাদশের বাইরে, তার জায়গায় ঢুকলেন স্থানীয় সাব্বির হোসেন।
বিপরীতে ফরচুন বরিশালে নেই পাক পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র ও আব্বাস আফ্রিদি। এই দু'য়ের জায়গায় খেলছেন আকিফ জাভেদ ও ক্যারিবীয় অলরাউন্ডার ওবেদ ম্যাককয়। ৭ ম্যাচে নিয়ে জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তামিমের ফরচুন বরিশাল। সুপার ফোরের রেসে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তামিমদের সামনে।বিপিএলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে দুর্দান্ত ঢাকার অবস্থান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ের পর তারা হেরেছে টানা ৭ ম্যাচ। গতরাতে ১৭৫ রান করেও কুমিল্লার কাছে ম্যাচ হারতে হয়েছে।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয়, আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
দুর্দান্ত ঢাকা একাদশ-
মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, সাব্বির হোসেন, লাহিরু সামারাকন, সাইফ হাসান, তাসকিন আহমেদ (অধিনায়ক), তাহজিবুল ইসলাম (উইকেটকিপার), আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
