'আহসান মঞ্জিল থেকে এসে কোমড় নাড়াতে পারছেন না জাকের'
'আহসান মঞ্জিল থেকে এসে কোমড় নাড়াতে পারছেন না জাকের'
'আহসান মঞ্জিল থেকে এসে কোমড় নাড়াতে পারছেন না জাকের'
ঢাকার ইতিহাসের সাথে জড়িয়ে আছে আহসান মঞ্জিল। ঐতিহ্যগত দিক দিয়ে মূল্যামানে এগিয়ে এই স্থানটি। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি উন্মোচন উপলক্ষ্যে আহসান মঞ্জিলে অবস্থান করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের দুই ক্রিকেটার। জাকের আলি অনিক ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু দলীয় অধিনায়কদের পাওয়া যায়নি এই গুরুত্বপূর্ণ ফটোসেশনে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
পুরান ঢাকার আহসান মঞ্জিল। রাস্তাঘাটের ব্যস্ততা সবার জানা। ঢাকা শহরের জ্যামে পুরান ঢাকার নাম সবসময় এগিয়ে। নতুন ঢাকা থেকে এসে এখানে অফিশিয়াল কাজ সাড়া খুব সহজ কথা নয়। আগামীকাল (শুক্রবার) বিপিএলের ফাইনাল। কুমিল্লা অধিনায়ক লিটন দাসকে পাওয়া যায়নি আজকে আহসান মঞ্জিলে। যেমনটি যায়নি বরিশালের তামিমকে। কোচ সালাউদ্দিন বলেন,“ইনজাস্টিস কী আমি জানি না। কিন্তু আপনি...কালকে আমার ফাইনাল খেলা। এখন আমার অধিনায়ককে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবেন আড়াই ঘণ্টা জার্নি করে, আবার সে আড়াই ঘণ্টা-তিন ঘণ্টা জার্নি করে এখানে আসবে। তার তো ট্রফি দেখার চেয়ে ট্রফিটা নেওয়ার জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না?”মিরপুর বা খেলোয়াড়রা যেখানে থাকছেন তার কাছাকাছি কোনো স্থান বাছাই করলে সুবিধা হতো বলে মনে করেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। সেক্ষেত্রে দুই দলের অধিনায়ক এমন অনুষ্ঠানে উপস্থিত থাকত বলে মত তাঁর। সালাউদ্দিন এটিও জানালেন, হঠাৎ করে জানানো হয়েছে তাঁদের। “আমার মনে হয় যে একটা প্রোপার জায়গায় নিতো, কাছে নিতো, এটা হলে আমার মনে হয় যে দুই অধিনায়কই যেতো। এটা এমন একটা জায়গায় দিছে...সেখানে যে গেছে, সে এখন কোমড় নাড়াতে পারতেছে না। আমার মনে হয় একটা প্রোপার জায়গায় নিলে, কাছে নিলে দুই অধিনায়কই যেতো।'' “আমরা তো কিছু জানি না। আমরা হঠাৎ করে মেইল পাই সবসময়।'' আগামীকাল সন্ধ্যা ৭ ঘটিকায়, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ও বরিশাল মুখোমুখি হবে ২০২৪ বিপিএলের ফাইনালে।
