বাবরের ফিফটি আর ওমরজাইয়ের ক্যামিওতে রংপুরের রক্ষা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বাবরের ফিফটি আর ওমরজাইয়ের ক্যামিওতে রংপুরের রক্ষা

বাবরের ফিফটি আর ওমরজাইয়ের ক্যামিওতে রংপুরের রক্ষা

বাবরের ফিফটি আর ওমরজাইয়ের ক্যামিওতে রংপুরের রক্ষা

গতকাল খুলনা টাইগার্সের কাছে বাজে ভাবে হারের পর সিলেটে রংপুর রাইডার্স নামল টানা দ্বিতীয় ম্যাচ খেলতে। আজও রংপুরের ব্যাটিং বিপর্যয়, ফের দায়িত্ব কাঁধে তুলে নিলেন বাবর আজম-আজমতউল্লাহ ওমরজাই। এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি হাঁকিয়ে বাবর ফিরলেও দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে লড়াই চালান রংপুরের আফগান অলরাউন্ডার ওমরজাই। শেষপর্যন্ত রংপুর রাইডার্সের ইনিংস থামে ১৮৩ রানে। দল ৮ উইকেট হারালেও ব্যাটিংয়ে নামেননি সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে ব্যাটিং ইনিংস এড়িয়ে যান রংপুরের সবচেয়ে বড় তারকা। 

টসে হেরে দুর্দান্ত ঢাকার অধিনায়কের আমন্ত্রণে আগে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স। এদিন বাবর আজমের সাথে রনি তালুকদারের বদলে ওপেনিংয়ে ব্রেন্ডন কিং। দারুণ শুরুর আভাস দিয়েও ১৩ বলের বেশি খেলতে পারেননি ব্রেন্ডন কিং। তাসকিন আহমেদের করা ইনিংসের ৩য় ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ হয়ে ফেরার আগে ৩ চার ও ১ ছয়ে করে ফেলেন ২০ রান। ভাঙে বাবরের সঙে ২২ রানের উদ্বোধনী জুটি।  তিনে নেমেও ইনিংস বড় করতে ব্যর্থ হন রনি তালুকদার। বাবর আজমকে সঙ্গ দেওয়ার বদলে রনি সাজঘরে যান ৭ বলে ১১ করে। বোলার আরাফাত সানির থেকে রনির উইকেট নিতে বড় অবদান রাখেন ফিল্ডার অ্যালেক্স রস। পাওয়ার প্লের শেষ ওভারে রনি তালুকদারকে হারালেও রংপুরের সংগ্রহে এসে যায় ৪৭ রান।  বাবর-সোহান জুটির পঞ্চাশ রান আসে ৩৮ বলে। কিন্তু পরের বলেই লেগ বিফোরের ফাঁদে উইকেট হারান ২৬ রানে থাকা অধিনায়ক নুরুল হাসান সোহান। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি সোহান। ওভারে শুধু সোহানের উইকেট নিয়েই খুশি থাকতে পারেননি আরাফাত সানি। দুই বলের ব্যবধানে সানি তুলে নেন মোহাম্মদ নবীর উইকেটও (১)। দ্রুত নবীকে হারিয়ে যেন অস্বস্তিতে পড়ে যায় রংপুর রাইডার্স। তখন দুর্দান্ত ঢাকার আরাফাত সানির ঝুলিতে লেখা হয়ে যায় তৃতীয় উইকেট।  জোড়া উইকেট হারালেও রংপুরের ব্যাটিং অর্ডার সহজেই ভাঙতে দেননি বাবর আজম। নতুন ব্যাটার আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে দলের সংগ্রহ টানতে থাকেন। ঢাকার মাঠে এই দুই ব্যাটারের হার-না-মানা ৮৬ রানের জুটিতেই সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারায় রংপুর রাইডার্স। ১২১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৯ রানে উইকেট নেই ৬টি, এই ম্যাচ বাবর-ওমরজাই দায়িত্ব নিয়ে শেষ করে আসেন। আজও তাদের ব্যাটেই হল রংপুরের রক্ষা। এরমাঝেই বাবর আজম ৪১ বলে পূর্ণ করেছেন পঞ্চাশ। এবারের বিপিএলে এটি বাবরের দ্বিতীয় অর্ধশতক। ফিফটি ছুঁয়ে বাবর যেন হয়ে ওঠেন আরও ভয়ংকর। তবে তার এই ব্যাটিং ঝড় বেশিক্ষণ সিলেটে স্থায়ী করতে দেননি ঢাকার লঙ্কান পার্ট টাইম বোলার দানুশকা গুনাথিলাকা। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে বাবরের ব্যাট থেকে আসে ৬২ রানের অনবদ্য এক ইনিংস। যেটি সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে।  ইনিংসের ১৯তম ওভারে গিয়ে থামে আজমতউল্লাহ ওমরজাইয়ের ক্যামিও। নিজের শেষ ওভার করতে এসে উইকেটের দেখা পান শরিফুল ইসলাম। এর আগে ওমরজাই ১৫ বলে করেন ৩২ রান। শেষ ওভারের প্রথম বলে শামীম হোসেন উইকেট হারানোর আগে ৮ বলে করেন ১৭ রান। দল ৮ উইকেট হারালেও ব্যাটিংয়ে নামেননি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রানে।