উইকেট অবশ্যই ‘আইডিয়াল’ ছিল না: মাশরাফি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
উইকেট অবশ্যই ‘আইডিয়াল’ ছিল না: মাশরাফি

উইকেট অবশ্যই ‘আইডিয়াল’ ছিল না: মাশরাফি

উইকেট অবশ্যই ‘আইডিয়াল’ ছিল না: মাশরাফি

উদ্বোধনী দিনে হারের পর সিলেট স্টাইকার্সের নামে আরও এক পরাজয় যুক্ত হলো। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১২০ রানে থামে সিলেটের ইনিংস। রংপুরকে চাপে ফেলার পরেও, জয় তুলে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে টি-টোয়েন্টি ক্রিকেট যে ‘মোমেন্টাম’ এর খেলা, তা বাংলাদেশের সাবেক অধিনায়ক আরেকবার মনে করিয়ে দিলেন।

৩৯ রানেই ৬ উইকেট নেওয়া হয়ে গেছে ততক্ষণে। রংপুর শিবিরে আক্রমণ করে সিলেটরা জয়ের সুবাতাস পাচ্ছিল সন্দেহ নেই। কিন্তু বাবর আজম ও আজমতউল্লাহ ওমরজাই সিলেটের সেই আশার পালে হাওয়া দিতে দেয়নি। বরং অবিচ্ছেদ্য জুটি গড়ে ম্যাচ বের করে নিয়েছেন এই দুই ব্যাটার। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারের পর আজ রংপুরের বিপক্ষেও হার, সিলেট অধিনায়ক মাশরাফি বলেন,
“এটা ম্যাটার করে না হোম গ্রাউন্ডে- আমরা আগের বার এখানে চারটি জিতে, সিলেটে গিয়ে প্রথমটা হেরেছিলাম। এইগুলো ম্যাটার করে না। হোম গ্রাউন্ড হয়তো ক্রাউড আমাদের পক্ষে থাকবে ডেফিনিটলি। কিন্তু টি-টোয়েন্টি এমন একটা খেলা এটা মোমেন্টামের খেলা। যতক্ষণ মোমেন্টাম না আসতেছে ততক্ষণ কিন্তু দল সাধারণত বুস্টআপ হয় না। তো জয় টা খুব জরুরি।''
আজকের উইকেট আদর্শ ছিল না। মাশরাফির অন্তত তাই মত। ব্যাটারদের আরেকটু দেখেশুনে ও বুঝে খেলতে হতো বলে মনে করেন তিনি।
“প্রথম কথা হচ্ছে ব্যাটাররা বাজে ব্যাটিং করেছে। আপনি যদি দেখেন সবাই, যারা…..তারা কিছু অ্যান্টিসিপেট করে ব্যাটিং করার চেষ্টা করেছে। এই জন্য হয়তোবা….আর যখন দুই তিন উইকেট পড়ে যেত তখন ডিফিকাল্ট হয়ে যায় ব্যাটারদের জন্য। আপনি যদি দেখেন যে, আমাদের ফরেইনার ছিল, তারা পেস বলই ভালো খেলে। তারা যেভাবে স্পিন অ্যাডাপ্ট করেছে সেভাবে পারি নি। এসব উইকেটে খেলে আরও একটু ভালো করা হতো।''
“উইকেট অবশ্যই আইডিয়াল ছিল না। এটা দিনের বেলার উইকেট, আইডিয়াল হচ্ছে না এটাও সঠিক। বাট হ্যাঁ, অন্যদিনের যে খারাপ ছিল না এটা সঠিক। আজকে সান পেয়েছিল, কিছুটা বেটার ছিল। এবং আমরা যেখান থেকে ১২০ করেছি, সেটাও করার কথা না। উইকেট আগের দিনের মতো ছিল না। একটু অ্যাডজাস্ট করে খেলার দরকার ছিল। এই অ্যাডজাস্টমেন্টটা আসলে গুরুত্বপূর্ণ।'' ঢাকা পর্ব আপাতত শেষ। আগামী ম্যাচ থেকে বিপিএল সরে যাচ্ছে সিলেটে। সেখানের উইকেটে দিবা-রাত্রির ম্যাচে বোলারদের ‘স্ট্রাগল’ হবে মনে করেন মাশরাফি। তবে দিনের প্রথম ম্যাচটি কেমন হবে, তা এখনো বলা যাচ্ছে না। “সিলেটে লাস্ট যে খেলাটা হয়েছিল, উইকেট ভালো হয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আর ঘরোয়া- বিপিএলের লাস্ট ইয়ারে ২০০ চেজ হইছে একবার। ডে-নাইট ম্যাচে আমার মনে হয় না ম্যাটার করবে উইকেটে। সিলেটে আল্টিমেটলি ডে-নাইট ম্যাচে বোলাররা স্ট্রাগল করবেই, সেখানে রান হবেই। দিনের ম্যাচ কেমন হবে সেটা আসলে না দেখা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে হোপফুলি যে উইকেট ভালো হবে আরকি। কারণ, আল্টিমেটলি ব্যাটাররা রান না করলে আরকি কঠিন হয়ে যায়।''