ফাইনালে ওঠার লড়াই: আবারও তামিমের টস জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
ফাইনালে ওঠার লড়াই: আবারও তামিমের টস জয়

ফাইনালে ওঠার লড়াই: আবারও তামিমের টস জয়

ফাইনালে ওঠার লড়াই: আবারও তামিমের টস জয়

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দলীয় এই লড়াই ছাপিয়ে সবার চোখ দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব ও তামিমের ব্যক্তিগত দ্বৈরথে। দু’দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ। জিতলেই পেয়ে যাবে ফাইনালের টিকিট। আরও একবার বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম ইকবালের টসে জয়।

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে আজ ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। এলিমিনেটর জয় করে আসা বরিশালের সামনে এবার রংপুর রাইডার্সের চ্যালেঞ্জ। ফাইনালের টিকিট পেতে মরিয়া বরিশাল টসে জিতে আগে বেছে নিয়েছে বোলিং। নুরুল হাসান সোহানকে তামিম আমন্ত্রণে জানিয়েছেন আগে ব্যাটিংয়ের।  শেষ দুই ম্যাচে হার দেখা রংপুর রাইডার্স কিছুটা ব্যকফুটে। অন্যদিকে এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফুরফুরে মেজাজে তামিম ইকবালের দল। দুই দলে মধ্যে জয়ী ফাইনালে কুমিল্লার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে। বিপিএলে আবারও সাকিব-তামিম দ্বৈরথ। চট্টগ্রামে সেই দ্বৈরথ দেখেছিল ক্রিকেট ভক্তরা। আরও একবার সেই লড়াই দেখার সুযোগ পেয়েছে দর্শকরা। লিগ পর্বের প্রথম দেখায় রংপুরকে হারিয়ে আসর শুরু করেছিল বরিশাল। তবে চট্টগ্রামে সেই হারের প্রতিশোধ নিয়েছিল সাকিবের রংপুর। বরিশালকে এক উইকেটে হারিয়েছিল সাকিব-সোহানরা।

রংপুর রাইডার্স একাদশ-

সাকিব আল হাসান, রনি তালুকদার, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, জিমি নিশাম, শেখ মেহেদী, ফজলহক ফারুকি, আবু হায়দার রনি ও হাসান মাহমুদ।

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ডেভিড মিলার, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।