শেষ ম্যাচে টসে জিতল সিলেট স্ট্রাইকার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
শেষ ম্যাচে টসে জিতল সিলেট স্ট্রাইকার্স

শেষ ম্যাচে টসে জিতল সিলেট স্ট্রাইকার্স

শেষ ম্যাচে টসে জিতল সিলেট স্ট্রাইকার্স

১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরের। এরই মধ্যে ঢাকা-সিলেট-ঢাকা -চট্টগ্রাম পর্বের খেলা শেষ হয়েছে। আজ ঢাকায় শেষ হচ্ছে লিগ পর্বের খেলা। আগেই ছিটকে যাওয়া সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ এই ম্যাচে খুলনা টাইগার্স। দুই দলের জন্যই এটি কেবল নিয়ম রক্ষার ম্যাচ। 

লিগ পর্বের শেষ ম্যাচে মিরপুরে টসে জিতলেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সিদ্ধান্ত জানালেন, আগে বোলিং করার। খুলনার সেরা একাদশে ক্যারিবীয় বোলার জন রুস জাজ্ঞেসার। সিপিএলের বাইরে তিনি এই প্রথম বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে। 

চলমান বিপিএলের লিগ পর্ব শেষে প্লে-অফে খেলবে পয়েন্ট টেবিলের সেরা চার দল। সবকটি দলই পেয়ে গেছে বিপিএল। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর সবশেষ দল হিসাবে সুপার ফোরের মঞ্চে খেলার টিকিট পেল তামিম ইকবালের ফরচুন বরিশাল। তাই শেষ ম্যাচে নামার আগেই স্বপ্নভঙ্গ খুলনা টাইগার্সের। 

বিপিএলের প্লে অফের টিকিট না পেলেও লিগ পর্বের শেষ ম্যাচে চায়ের দেশের দলটিকে হারাতে মুখিয়ে আছে বিজয়, আফিফরা।

খুলনা টাইগার্স একাদশ-

এনামুল হক বিজয় (অধিনায়ক ও উইকেটকিপার), আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, জেসন হোল্ডার, ওয়াইন পারনেল, আরিফ আহমেদ, জন রুস জাজ্ঞেসার, ওশানে থমাস, নাহিদুল ইসলাম ও রুবেল হোসেন। 

সিলেট স্ট্রাইকার্স একাদশ-

নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটকিপার), জাকির হাসান, আরিফুল হক, ইয়াসির আলি রাব্বি, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।