হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে কুমিল্লার মধুর প্রতিশোধ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে কুমিল্লার মধুর প্রতিশোধ

হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে কুমিল্লার মধুর প্রতিশোধ

হৃদয়ের রেকর্ড সেঞ্চুরিতে কুমিল্লার মধুর প্রতিশোধ

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত ঢাকার কাছে হার দেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর ঢাকা হেরেছে টানা ৬ ম্যাচ। আজ রাতে কুমিল্লার কাছেও তাদের হারতে হল। লিটন দাসদের মধুর প্রতিশোধের রাতে টানা সপ্তম হারের সাক্ষী হল দুর্দান্ত ঢাকা। কুমিল্লার এমন রোমাঞ্চকর জয়ের নায়ক, তাওহীদ হৃদয়। একা হাতে লড়াই চালিয়ে হৃদয় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩২ বলে পঞ্চাশ ছোঁয়া হৃদয় সেঞ্চুরি পূর্ণ করলেন ৫৩ বলে। ১ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

নাইম শেখের ব্যাটিং ঝড়ে দুর্দান্ত ঢাকা সংগ্রহ করে ১৭৫ রান। তবে টার্গেট টপকাতে নেমে নাইম, সাইফের দুই ফিফটি ম্লান করে দেন তাওহীদ হৃদয়। ৫৩ বলে হাঁকিয়েছেন সেঞ্চুরি, যা এবারের বিপিএলের প্রথম। আর পুরো বিপিএল ইতিহাসে ৬ষ্ঠ বাংলাদেশি হিসাবে সেঞ্চুরি পেলেন হৃদয়।  ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের প্রথম ওভারেই বিদায় নেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। রিভিউ চ্যালেঞ্জ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি ৮ রানে থাকা লিটন। আরেক ওপেনার উইল জ্যাকস পরের ওভারে দুর্ভাগ্যজনকভাবে পড়েন রান আউটের ফাঁদে। প্যাভিলিয়নে ফেরার আগের দুই বলে দুই বাউন্ডারিতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন জ্যাকস। কিন্তু একের পর দৌড়ে দুই নিতে গিয়েই উইকেট হারান এই ওপেনার। ছিটকে যাওয়া ইমরুল কায়েস আজ কুমিল্লার সেরা একাদশে ফিরেও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হন। শরিফুল ইসলাম নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ইমরুলকে ডিপ স্কয়ার লেগ অঞ্চলে বানান সহজ ক্যাচ। ১ রানের বেশি করতে পারেননি কুমিল্লার এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে ভিক্টোরিয়ান্স। এরপর ডার্বিশায়ারের তারকা ব্যাটার ব্রুক ডেভিড গেস্ট আর তাওহীদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। এই দুই ব্যাটার তাণ্ডব চালিয়ে কুমিল্লার রানের চাকায় গতি আনেন। এই জুটিতে কুমিল্লার স্কোরবোর্ডে যোগ হয় ৮৪ রান, ৬৯ বলে। দলীয় ১০৭ রানে গেস্ট উইকেট হারান ব্যক্তিগত ৩৪ রানে। হৃদয় স্ট্রোক্সের ফোয়ারা দেখালেও ব্রুক ডেভিডের ইনিংস ছিল ধীরগতির। ৩৫ বলে ৩৪ রান করা ব্রুকের উইকেট তুলে নিয়ে দুর্দান্ত ঢাকাকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন চতুরঙ্গ ডি সিলভা। বড় লক্ষ্য তাড়ায় দলকে সার্ভিস দিতে ব্যর্থ ক্যারিবীয় তারকা রেমন রেইফার। আরাফাত সানির প্রথম শিকার হওয়া রেইফার ৬ রান করতেই সাজঘরের পথ ধরেন। কিন্তু ৩২ বলে ফিফটি হাঁকিয়ে তাওহীদ হৃদয় হন আরও মারমুখী। সেঞ্চুরি পেতে পরের ফিফটি করেছেন মাত্র ২১ বলে।