মিরপুরেও ফিরেও টস ভাগ্য তামিমের পক্ষে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
মিরপুরেও ফিরেও টস ভাগ্য তামিমের পক্ষে

মিরপুরেও ফিরেও টস ভাগ্য তামিমের পক্ষে

মিরপুরেও ফিরেও টস ভাগ্য তামিমের পক্ষে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের শেষ দিন আজ। যেখানে লড়াইয়ে নামছে দুই শক্তিশালী দল; কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ ম্যাচ খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। টস ভাগ্য যথারীতি তামিম ইকবালের পক্ষে, সিদ্ধান্ত নিলেন আগে বল করার।

বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে টসে হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। তামিম ইকবালের আমন্ত্রণে নামছেন আগে ব্যাটিংয়ে। দুই দলের সেরা একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। 

বিপিএলে পয়েন্ট টেবিলে কুমিল্লা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, চলতি আসরে ১১ ম্যাচ খেলে ৬ টিতে জিতেছে তামিম ইকবালের দল। প্লে-অফে ওঠার সমীকরণে অনেকটাই এগিয়ে তারা।

এলিমিনেটরে টিকিট পাচ্ছে ফরচুন বরিশাল, তা একরকম নিশ্চিতই বলা যায়। পয়েন্ট ও রান রেটে পিছিয়ে থাকা খুলনার ছিটকে যাওয়া একপ্রকার চূড়ান্ত। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-

লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, জাকের আলি, আন্দ্রে রাসেল, মঈন আলি, সুনীল নারাইন, রিশাদ হোসেন, মুশফিক হাসান, তানভীর ইসলাম ও ম্যাথু ফোর্ড। 

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও আকিফ জাভেদ।