ওয়েষ্ট-ইন্ডিজের নাটকীয় জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েষ্ট-ইন্ডিজের নাটকীয় জয়

ওয়েষ্ট-ইন্ডিজের নাটকীয় জয়

ওয়েষ্ট-ইন্ডিজের নাটকীয় জয়

ভারতের জয়ের জন্য মাত্র ১৯০ রানের টার্গেট দিয়েছিলো ওয়েষ্ট-ইন্ডিজ। হেসে খেলেই তো জয় পাওয়ার কথা ভারতের। তবে সেটা আর হয়েছে কই! এত শক্তিশালী ব্যাটিং লাইন নিয়েও টপকাতে পারলোনা ১৯০ রান। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হয়নি বৃষ্টি বাধায়। দ্বিতীয় আর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকেই ঠিকঠাক এগোচ্ছিলো ভারত। তবে চতুর্থ ম্যাচে ওয়েষ্ট-ইন্ডিজের নাটকীয় জয় কিছুটা প্রাণবন্ত করে তুলেছে এই সিরিজকে। এন্টিগায় স্যার ভিব রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ওয়েষ্ট-ইন্ডিজ অধিনায়ক সিদ্ধান্ত নেয় ব্যাটিং করার। ক্যারিবিয় দুই ওপেনার এভিন লুইস আর কাইল হোপ মিলে দেখে শুনেই খেলেছেন শুরু টা। এই জুটি ভাঙ্গে ১৭.২ ওভারের সময়। হোপ করেন ৬৩ বলে ৩৫ রান। আরেক ওপেনার লুইস করেন ৬০ বলে ৩৫ রান। এই দুই ব্যাটসম্যানের আউট হওয়ার পর উইকেটে কেউই আর থিতু হতে পারেনি বেশিক্ষন। ভারতীয় পেসার উমেশ যাদব আর হার্দিক পান্ডিয়া নেন ৩টি করে উইকেট। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভার খেলে ওয়েষ্ট-ইন্ডিজ সংগ্রহ করে ১৮৯ রান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ২.১ ওভারের সময় দেবেন্দ বিশুর বলে মাত্র ৫ রান করে ক্যাচ তুলে আউট হন শিখর ধাওয়ান। আজিংকা রাহানে একপ্রান্তে টিকে থাকলেও ক্যারিবিয় বোলারদের দাপটে একের পর এক আউট হতে থাকে ভারতীয় ব্যাটাররা। ৩০.৫ ওভারের সময় আউট হন রাহানে। তাঁর ব্যাটে আসে ৯১ বলে ৬০ রানের ইনিংস। মাঝে মহেন্দ্র সিং ধোনীর ব্যাটে জয়ের স্বপ্ন দেখলেও শেষদিকের ব্যাটসম্যানদের সহজ আত্বসমর্পনে মাত্র ১১ রানে হেরে যায় ভারত। জেসন হোল্ডার নেন মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট। সংক্ষিপ্ত স্কোরঃ- ওয়েষ্ট-ইন্ডিজঃ ১৮৯/৯ (৪৮.৪) এভিন লুইস ৩৫(৬০), কাইল হোপ ৩৫(৬৩) উমেশ যাদব ৩/৩৬, হার্দিক পান্ডিয়া ৩/৪০ ভারতঃ ১৭৮/১০ (৪৯.৪) আজিংকা রাহানে ৬০(৯১), মহেন্দ্র সিং ধোনী ৫৪(১১৪) জেসন হোল্ডার ৫/২৭ ম্যাচ সেরা- জেসন হোল্ডার