চাপ উতরে শক্তভাবে ঘুরে দাঁড়াবে রংপুর, বিশ্বাস কোচ সোহেলের
চাপ উতরে শক্তভাবে ঘুরে দাঁড়াবে রংপুর, বিশ্বাস কোচ সোহেলের
চাপ উতরে শক্তভাবে ঘুরে দাঁড়াবে রংপুর, বিশ্বাস কোচ সোহেলের
গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারতে হয়েছে রংপুর রাইডার্সকে। যেখানে জিতলে নিশ্চিত হতো ফাইনাল, সেখানে হার; যার ফলে আরেকবার দিতে হবে পরীক্ষা। বা একে সুযোগও বলা যেতে পারে। আগামীকাল এলিমিনেটর জয়ী ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর। যে জিতবে, সে নিশ্চিত করবে ফাইনাল। কালকের ম্যাচ সামনে রেখে আজ গণমাধ্যমের সাথে কথা বলেছেন রংপুর কোচ সোহেল ইসলাম।
গতকালের ম্যাচে রংপুরের ভালো স্কোরের পরেও কুমিল্লা জিতে নিয়েছে ম্যাচ। চাপ থাকবে, তা মেনে নিয়েছেন রংপুর কোচ। কুমিল্লার বিপক্ষে ম্যাচের পর রংপুর কিছুটা মানসিকভাবে নীচু অবস্থায় ছিল। তবে সাকিব আল হাসানরা আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াতে চান সোহেলের কণ্ঠে সেই প্রতিজ্ঞা দেখা গেল।“ক্রিকেট খেলায় চাপ থাকবে না এটা তো হইতেই পারে না। বিপিএলে এলিমিনেটরের ম্যাচ চলছে। চাপ থাকবে এটা ওভারকাম করেই খেলতে হবে। গতকালের ম্যাচে যেটা হয়েছে যে ভালো স্কোর ছিল আমাদের। বোলিংয়ে কিছু জায়গায় প্ল্যান আমরা যেভাবে করেছিলাম সেভাবে করতে পারি নাই। গতকালের ম্যাচ নিয়ে আমরা আর চিন্তা করছি না সামনে যা আছে এটা নিয়েই চিন্তা করছি। কীভাবে আমরা শেষ ম্যাচ থেকে তো কিছু জায়গা শিখেছি কোথায় আমাদের উন্নতি করতে হবে। আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে চাই।''রংপুরে তারকার অভাব নেই। এরমধ্যে বিদেশি ক্রিকেটারদের যাওয়া-আসা ছিল। তারকাদের আধিক্য কী রংপুরের জন্য অসুবিধা হয়ে দাঁড়ায়? কোচ সোহেল বলেন,
“না না। এটা কেন হবে? বেশি প্লেয়ার থাকলে তো আরও বেশি সুযোগ থাকবে। আমি দলের কম্বিনেশন আরও বিভিন্নভাবে করতে পারব। তো আমি ঐভাবে দেখি না। যারা এখানে খেলতে আসছে বিদেশি ৪ জনের বেশি তো খেলাতে পারব না। যারা আসছে তারাও জানে। আমি আসলে প্রতিপক্ষ দেখে যে কম্বিনেশন খেলানো দরকার মনে হয় আমরা সেটাই করি।''বোলারদের নিয়ে দুশ্চিন্তা করছে না রংপুর। অলরাউন্ডারদের কাছ থেকে বোলিংয়ের সুবিধা আদায় করে নিতে পারছে দলটি। সাকিব আল হাসান, মোহাম্মদ নবী, শেখ মেহেদী, জিমি নিশামরা সেই কাজটি করছেন। তবে প্রতিপক্ষের রান আটকাতে কিছুটা ব্যর্থ হচ্ছেন কি না তাঁরা, তা নিয়ে ওঠে প্রশ্ন। “চিন্তা বলব না। টি-টোয়েন্টি রানের খেলা উইকেট ভালো থাকলে রান বড় হইতে পারে। যা হচ্ছে আমার বোলিং ইউনিট প্রথম থেকেই খুবই ডিসিপ্লিন ছিল, সময়ের সাথে সাথে কিছু হইতেই পারে এটা। এখনও আমার বোলারদের উপর বিশ্বাস আছে। ওরা ভালো সার্ভিসটা দিতে পারবে। আমি আশা করছি পরের ম্যাচে ওরা ভালোভাবে রিকভার করতে পারবে। ঘাটতি থেকে ওরা বের হইতে পারবে এটা নিয়ে আমি আত্মবিশ্বাসী।''
