জয়সুরিয়াতেই আস্থা এসএলসি’র
জয়সুরিয়াতেই আস্থা এসএলসি’র
জয়সুরিয়াতেই আস্থা এসএলসি’র
আরও ছয় মাস বাড়লো সানাথ জয়সুরিয়ার প্রধান নির্বাচক পদের মেয়াদ। শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) এক বিজ্ঞপ্তিতে এমন খবর নিশ্চিত করে।
২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচকের পদ পান শ্রীলংকান এই সাবেক অধিনায়ক। তবে ২০১৫ সালের এপ্রিলে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাড়ালেও গত বছর দ্বিতীয় মেয়াদে আবারো প্রধান নির্বাচক পদের দায়িত্ব নেন এই সাবেক অধিনায়ক।
এই বছরের ৩০ জুন মেয়াদ শেষ হয়েছিলো প্রধান নির্বাচক পদের। এখন সেটি বাড়িয়ে নেয়া হয়েছে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে এই সিদ্ধান্ত নেয়ার আগে শ্রীলংকান ক্রিকেট নতুন নির্বাচক কমিটি গঠন করার কথা বললেও শেষ পর্যন্ত বর্তমান নির্বাচক কমিটি পুনর্বহাল রাখে।
তৃতীয় মেয়াদে নির্বাচক পদে থাকতে পেরে জয়সুরিয়া বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট চেয়েছিল ধারাবাহিকতা। এর জন্যই তাঁরা আমাকে একই নির্বাচকদের ধরে রাখার অনুরোধ জানায়।’
সানাথ জয়সুরিয়ার অধীনে বাকি নির্বাচকরা হলেন- রমেশ কালুভিথারানা, রঞ্জিত মাধুরুসিংহা, ঐরিক উপাশান্তা এবং বিশ্বকাপ জয়ী আসাঙ্কা গুরুসিংহা।
