মইন ভাই আর সালাউদ্দিন স্যার আমাকে বদলে দিয়েছে: মুশফিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
মইন ভাই আর সালাউদ্দিন স্যার আমাকে বদলে দিয়েছে: মুশফিক

মইন ভাই আর সালাউদ্দিন স্যার আমাকে বদলে দিয়েছে: মুশফিক

মইন ভাই আর সালাউদ্দিন স্যার আমাকে বদলে দিয়েছে: মুশফিক

লম্বা সময় বাইরে থাকার পর দলে ফিরেছেন মুশফিক হাসান। তরুণ এই পেসার তাঁর খেলা সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর, আজ ফরচুন বরিশালের বিপক্ষে তুলেছেন ২ টি উইকেট। যদিও দল জেতেনি। অল্প সংগ্রহ, ১৪০ রানে থেমে যাওয়া কুমিল্লার বিপক্ষে ৬ উইকেটে জয় পায় বরিশাল।

আজ শেষ ওভারে বরিশালের জিততে প্রয়োজন ছিল ৮ রান। মুশফিকের দায়িত্ব পড়ে সেখানে। আগে ২ উইকেট নেওয়া মুশফিক, প্রথম বলেই মাহমুদউল্লাহ রিয়াদের কাছে ছক্কা খেয়ে পিছিয়ে পড়েন। পরের দুই বল ডট দেওয়ার পর, চতুর্থ বলে কাঙ্ক্ষিত ২ রান নিয়ে ম্যাচ জিতে নেয় বরিশাল। শেষ ওভারের অভিজ্ঞতা নিয়ে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আমি আত্মবিশ্বাসী ছিলাম আমরা জিতব। আমি মনে করছিলাম যে ভালো বল হচ্ছিল। আমি শেষ ৩ ওভারে যেই লেন্থে বল করছিলাম যদি ঐ লেন্থটায় বল করতে পারতাম তাহলে আমরা জেতে যেতাম।” প্লে-অফ শুরু করার আগে সর্বশেষ ম্যাচটি হারতে হলো পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা কুমিল্লার। দলটির জন্য কিছুটা সতর্কবার্তা কি না, মুশফিক বলছিলেন,
“আমার কাছে মনে হয় আমাদের জন্য এটা একটা সতর্কবার্তা। আমাদের প্লে-অফ ম্যাচের জন্য। ভালোভাবে প্রস্তুতি নিতে পারব। আমরা আর ক্যাজুয়াল থাকতে পারব না যে আমরা সহজেই জিততে পারব। রংপুর অনেক শক্ত দল। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”
মুশফিকের জন্য এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম অভিজ্ঞতা। প্রথম ম্যাচে নার্ভাস থাকা, প্রথম ওভারেই ১৯ রান দেওয়া এবং পরবর্তী সময়ে বাদ পড়া নিয়ে এই তরুণ বোলার বলেন,
“সত্যি কথা বলতে গেলে প্রথম ম্যাচটায় আমি একটু নার্ভাস ছিলাম। প্রথম ওভারেই ১৯ রান দিয়েছিলাম। তরুণ একজন ক্রিকেটারের জন্য প্রথম ম্যাচে ১৯ রান নিয়ে পরে ১০টা ম্যাচ আমি বাইরে বসেছিলাম আমার জন্য খারাপ লাগতেছিল।”
“আমার কাছে মনে হয়েছে যে, আমি প্রথম ম্যাচে খারাপ করে ব্যর্থ হয়ে যাই নাই, আমি অনেক কিছু শিখতে পারছি। আমি সালাউদ্দিন স্যারের সাথে ভালোভাবে কাজ করছি। ডে বাই ডে উনার সাথে সামনাসামনি কথা বলসি। কীভাবে আমি আবার নতুন করে শুরু করব। কীভাবে আমি বিপিএলে জ্বলে উঠব। স্যার আমাকে রুমে ডেকে অনেক কথা বলছে আমার সাথে। দেখতে পারতেছেন এখন, আলহামদুলিল্লাহ।” ফরচুন বরিশালের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিমের উইকেট পাওয়ার পেছনের গল্প শোনালেন মুশফিক হাসান,  'অবশ্যই আমার পেস বোলার হিসেবে শক্তি হচ্ছে জোরে বল করা। আমার লেন্থটা পারফেক্ট লেন্থ ছিল। মইন ভাই বলতেসিল যে তুমি এই লেন্থে কন্টিনিউ বল করো আর কোনো চিন্তা করো না। আমি অই অনুযায়ী বল করেছি, শেষে ভালো ফল এসেছে।'