বিপিএল খেলতে পারবেন না জিয়াউর রহমান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল খেলতে পারবেন না জিয়াউর রহমান

বিপিএল খেলতে পারবেন না জিয়াউর রহমান

বিপিএল খেলতে পারবেন না জিয়াউর রহমান

গেল আসরের মতো এবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি গায়ে বিপিএল মাতানোর কথা ছিল অলরাউন্ডার জিয়াউর রহমানের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো ম্যাচ না খেলেই জিয়াউর ছিটকে গেলেন পুরো টুর্নামেন্ট থেকে। অসুস্থ সন্তানের পাশে থাকতে বিপিএলকে জিয়াউরের 'না', চেয়েছেন দোয়া।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের জন্য শুভাগত হোম ও নিহাদুজ্জামানের সাথে জিয়াউর রহমানকেও ধরে রেখেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জিয়াউর গত মৌসুমে চট্টগ্রামের তারকা পারফর্মারদের একজন ছিলেন। অভিজ্ঞ অলরাউন্ডার সাত ইনিংসে ৩০ দশমিক ২০ গড় এবং ১৫৪.৮ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছিলেন। এবারও তার ওপর আস্থা ছিল ফ্র‍্যাঞ্চাইজিটির। কিন্তু এবারের টুর্নামেন্ট শুরু হতে না হতেই ভেসে এল দুঃসংবাদ। অসুস্থ সন্তানের দেখাশোনার জন্য জিয়াউর রহমান খেলবেন না বিপিএলের দশম আসর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এক বিবৃতিতে জানিয়েছে, 'অলরাউন্ডার জিয়াউর রহমানের সন্তান বর্তমানে গুরুতর অসুস্থত, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবারের পক্ষ থেকে আমরা প্রার্থনা এবং পাশে থাকছি, যাতে তারা এই পরিস্থিতি থেকে সুস্থ এবং ভালভাবে বেরিয়ে আসতে পারে। জিয়াউর তার সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।' বিপিএলের এবারের আসর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ উইকেটের জয় দিয়ে শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল তারা হেরেছে খুলনা টাইগার্সের কাছে।