অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি

অস্ট্রেলিয়া কি আদৌ বাংলাদেশ সফর করবে! সব ঠিকঠাক হওয়ার পরও কাটছেনা অনিশ্চয়তা। ঝামেলা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে নয়। ঝামেলা ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজেদের ভেতর। ক্রিকেটারদের বিরোধ বোর্ডের সাথে। এ নিয়ে শঙ্কায় আসন্ন অষ্ট্রেলিয়া-বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ। এদিকে বোর্ড এবং ক্রিকেটারদের মাঝে সমস্যার সমাধান না হওয়ায় অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিন আফ্রিকা সফর হয়েছে বাতিল। এত কিছুর পরও এই সিরিজ নিয়ে কোন মন্তব্য এখনো করতে রাজি নয় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করছে, এখনো এই সমস্যা নিয়ে মন্তব্য করার সময় আসেনি। এতদিন নিরাপত্তার অজুহাত দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না আসলেও এখন কেটে গেছে নিরাপত্তা নিয়ে সংশয়ও। এবার দেখা দিয়েছে নতুন সমস্যা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে, ঠিক সময়েই বাংলাদেশে খেলতে চলে আসবে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ মিরপুরে হোম অব ক্রিকেটে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গনমাধ্যমকে জানান, ‘আসন্ন সিরিজের জন্য সব কিছু প্রস্তত করা হচ্ছে। আগামী আগষ্টে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আরেকটি পর্যবেক্ষক দল আসবে। তাঁরা এসে এসব ব্যাপারে কথা বলবে তাই, এখনো এই বিষয়ে মন্ত্যব্য করছিনা আমরা।’ এদিকে অস্ট্রেলিয়ার ক্রিড়ামন্ত্রী গ্রেগ হান্ট এক বিজ্ঞপ্তিতে অ্যাশেজ সিরিজ সম্পর্কে বার্তা দিলেও বাংলাদেশ সফর নিয়ে কিছু জানায়নি। এই দুই টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী সোমবার থেকে ক্যাম্প শুরু করবে মুশফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।