শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পর্ব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পর্ব

শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পর্ব

শুরু হলো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পর্ব

[caption id="" align="aligncenter" width="550"]Image may contain: 7 people ছবিঃ আইসিসি [/caption] টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং করছে শ্রীলংকার বিপক্ষে! চোখ কপালে উঠার মত কোন ঘটনা নয়। আনুষ্ঠানিক ভাবে আগামী ১ জুনেই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। তবে আজ থেকে শুরু হলো প্রস্ততি পর্বের ম্যাচগুলো। আজ অষ্ট্রেলিয়া-শ্রীলংকা ম্যাচ দিয়েই এই পর্বের শুরু। স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিন আফ্রিকা ছাড়া বাকি ছয় দল আগামী ৫ দিন দুটি করে প্রস্ততি ম্যাচ খেলবে। ইংল্যান্ড এবং দক্ষিন আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ থাকায় এই দু’দলের আর প্রস্ততি ম্যাচ খেলা লাগছেনা। এই গা গরমের ম্যাচে বাংলাদেশ খেলবে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি পাকিস্তান এবং ভারতের বিপক্ষে।  শনিবার হবে পাকিস্তানের বিপক্ষে এজবাষ্টনে মাঠে নামা বাংলাদেশ নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ৩০ মে ওভালে। প্রস্ততি ম্যাচের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দিনের বেলায়। ইংল্যান্ড এর স্থানীয় সময় সকাল ১০:৩০ থেকে শুরু হবে প্রত্যেকটি ম্যাচ। প্রস্ততি ম্যাচের সূচিঃ ২৬ মে, অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা (ওভাল) ২৭ মে, বাংলাদেশ বনাম পাকিস্তান (এজবাষ্টন) ২৮ মে, ভারত বনাম নিউজিল্যান্ড (ওভাল) ২৯ মে, পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (এজবাষ্টন) ৩০ মে, বাংলাদেশ বনাম ভারত (ওভাল) ৩০ মে, নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা (এজবাষ্টন)