আইপিএল ছেড়ে হঠাৎ দেশে মুস্তাফিজ
-
1
স্পিন সংকট কাটাতে রফিকের দিকে ঝুঁকল বিসিবি
-
2
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়ক, লিটন থাকছেন টি-টোয়েন্টিতে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত
-
3
ইমন-মুস্তাফিজের দাপটে মুলতানকে হারাল লাহোর কালান্দার্স
-
4
নিউজিল্যান্ড সফরে হতাশ দক্ষিণ আফ্রিকা
-
5
আইপিএলের মাঝপথে ক্যাম্প ছাড়লেন কামিন্স, চূড়ান্ত স্ক্যান শেষে ফিরবেন এপ্রিলেই
আইপিএল ছেড়ে হঠাৎ দেশে মুস্তাফিজ
আইপিএল ছেড়ে হঠাৎ দেশে মুস্তাফিজ
আইপিএলের মাঝপথেই ভারত থেকে দেশে আসলেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের এই তারকা পেসার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ এক কাজে হঠাৎই বাংলাদেশে ফিরলেন।
আজ রাতেই ঢাকায় এসে পৌঁছান মুস্তাফিজ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভিসা সেন্টারে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এসেছেন দ্য ফিজ। কাজ শেষে ফের সিএসকে শিবিরে যুক্ত হবেন।
আইপিএলে চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী ৫ই এপ্রিল হায়দ্রাবাদে। এর আগেই মুস্তাফিজের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলা ফিজ উইকেট শিকার করেছেন মোট ৭টি।
বিসাখাপাত্নামে রোববার দিল্লির বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। ৪৭ রান দিয়ে নেন একটি উইকেট। হেরেছে তার দল চেন্নাইও, তবুও চেন্নাইয়ের অবস্থান টেবিলের তিনে।
