বিপিএল মাতাতে আসছেন সাইম আইয়ুব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল মাতাতে আসছেন সাইম আইয়ুব

বিপিএল মাতাতে আসছেন সাইম আইয়ুব

বিপিএল মাতাতে আসছেন সাইম আইয়ুব

পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব আগামীকাল (শনিবার) দুর্দান্ত ঢাকার সাথে যোগ দিচ্ছেন। এছাড়াও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা। জানা যায়, নাইবও আইয়ুবের সাথে একইদিনে ঢাকার শিবিরে যোগ দেবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন চলছে সিলেট পর্বের ম্যাচ।

আইয়ুবের বয়স মাত্র ২১। পাকিস্তানের হয়ে একটি টেস্ট খেলেছেন, এছাড়াও ১২ টি টি-টোয়েন্টি ম্যাচ আছে তার ছোট ঝুলিতে। সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচের ৪ টি খেলেছেন তিনি। মারকুটে ব্যাটার হিসেবে বেশ পরিচিত আইয়ুব। পাকিস্তানি এই তরুণের ৫৮ টি টি-টোয়েন্টি ম্যাচের অভিজ্ঞতা আছে সর্বসাকুল্যে। যেখানে তার স্ট্রাইক রেট ১৪৩.৫৬, রানের দিকে তাকালে দেখা যায় ১৫৩৯, গড়ে যা ২৭.৯৮ করে পড়ছে। আইয়ুব আসছেন আগামীকাল। পাশাপাশি আফগানিস্তান অলরাউন্ডার নাইবের সাথেও চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা। নাইবও আগামীকাল ঢাকার সাথে যোগ দেবেন। ফলে স্বাভাবিকভাবেই ঢাকায় বিদেশি ক্রিকেটার বিবেচনায় শক্তিমত্তা বৃদ্ধি পাবে সন্দেহ নেই। ৩২ বছর বয়সী নাইব, আফগানিস্তানের হয়ে ৬৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি ৭৯ টি ওডিআই ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ক্রিকেটারের। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান দলের নেতৃত্ব দিয়েছেন নাইব। সম্প্রতি ভারতের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে দুইটি দুর্দান্ত ফিফটি করেছেন নাইব। আগামীকাল, শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দুর্দান্ত ঢাকা।