টি-টোয়েন্টিতেও ১-১ হওয়ার অপেক্ষায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
টি-টোয়েন্টিতেও ১-১ হওয়ার অপেক্ষায়

টি-টোয়েন্টিতেও ১-১ হওয়ার অপেক্ষায়

টি-টোয়েন্টিতেও ১-১ হওয়ার অপেক্ষায়

প্রেমাদাসায় সিরিজের ২য় এবং শেষ টি-২০ ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে দীর্ঘ ১ মাসের বাংলাদেশের –শ্রীলংকা পুর্নাংগ সিরিজ। এই ম্যাচ দিয়েই ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট থেকে ইতি টানছেন এই ফর্ম্যাট এর  টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। তাই তো,সফরের শেষ ম্যাচ জয় দিয়েই অধিনায়ককে বিদায় দিতে চায় টাইগার বাহিনী। প্রথম ম্যাচের মত একই উইকেটে ব্যাটিং নির্ভর পিচ পেতে যাচ্ছে দুই দল। তবে উইকেটে সুবিধা পাবেন  স্পিনাররাও। তাসকিনের বদলে অফস্পিনার অলরাউন্ডার মিরাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।বাজে ফর্মের কারণে আজকে সেরা একাদশে না থাকার সম্ভাবনা মুশফিক এর, তার পরিবর্তে দলে যায়গা পেতে পারে আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ইতিমধ্যে টি২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজেই আছে লঙ্কানরা।বাঘ-সিংহের লড়াইয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজ ড্র হয়েছে।প্রথম ম্যাচের মত টি২০ এর শেষ ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নিতে মুখিয়ে আছে লঙ্কানরা। প্রথম ম্যাচের 'উইনিং কম্বিনেশন' নিয়েই টাইগারদের বিপক্ষে লড়াই করবে তারা। তেমনটিই জানাচ্ছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো টি২০ তে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা ভালোর থেকে মন্দই বেশি। শেষ আট টি ম্যাচ হেরে টি২০ ফর্মেটে খাদের কিনারায় পরে আছে বাংলাদেশ। কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।খাদের কিনারা থেকে উঠে এসে বাঘের গর্জন কতখানি ভয়ঙ্কর তা অনেকবার টের পেয়েছে বিপক্ষ দলগুলো। অধিনায়কের শেষ ম্যাচে যে কোন কিছুর বিনিময়েও জয় চায় পুরো বাংলাদেশ।বাংলাদেশ কি পারবে মাশরাফিকে হাসি মুখে বিদায় দিতে? বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল,সৌম্য সরকার,সাব্বির রহমান,মুশফিকুর রহিম / নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক),সাকিব আল হাসান,মোসাদ্দেক হোসেন,মাহমুদুল্লাহ রিয়াদ,মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),মোহাম্মদ সাইফুদ্দিন,মুস্তাফিজুর রহমান,মেহেদি হাসান মিরাজ / তাসকিন আহমেদ। শ্রীলংকা সম্ভাব্য একাদশঃ উপুল থারাঙ্গা (অধিনায়ক),কুশাল পেরেরা (উইকেট রক্ষক),দিলশান মুনাভিরা,চামারা কাপুগেদারা,গুনারাত্নে,সেকুগে প্রসন্না,মিলিন্দা সিরিওয়ার্ধানে,থিসারা পেরেরা,কুলাসেকারা,মালিঙ্গা,ভিকুম সঞ্জায়া।