বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্বে যারা
-
1
জরাজীর্ণতার আড়ালে গৌরবগাথা, সংস্কারের অপেক্ষায় সিলেট জেলা স্টেডিয়াম
-
2
রাতের কাণ্ডে শাস্তি পেলেও রক্ষা ব্রুক-বেথেলের, সতর্কবার্তায় শেষ ব্যবস্থা
-
3
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন
-
4
শ্রীলঙ্কার ফাস্ট বোলিং ঐতিহ্যে নতুন চ্যালেঞ্জে রায়ান ভ্যান নিকার্ক
-
5
অস্ট্রেলিয়ার সফর, জিম্বাবুয়ে ক্রিকেটের পুনর্জাগরণের সূচনা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্বে যারা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্বে যারা
আগামী ২১ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ২১-২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর অব্দি চলবে ২য় টেস্ট।
এই দুই টেস্টকে সামনে রেখে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
মিরপুরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ১ম টেস্টে অন ফিল্ড আম্পায়ার হিসাবে থাকবেন নিতিন মেনন ও জোয়েল উইলসন। টিভি আম্পায়ার হিসাবে থাকবেন লংটন রুজেরে। ৪র্থ আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
চট্টগ্রামে ২য় টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসাবে থাকবেন জোয়েল উইলসন ও লংটন রুজেরে। ৩য় আম্পায়ার হিসাবে থাকবেন নিতিন মেনন। বাংলাদেশের তানভির আহমেদ থাকবেন ৪র্থ আম্পায়ার হিসাবে।
১ম ও ২য় টেস্টে ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।
