সাকিবের জন্যে এক হয়েছেন দুই হেড কোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের জন্যে এক হয়েছেন দুই হেড কোচ

সাকিবের জন্যে এক হয়েছেন দুই হেড কোচ

সাকিবের জন্যে এক হয়েছেন দুই হেড কোচ

সোহেল ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন; একজন রংপুর রাইডার্সের হেড কোচ, আরেক জন বিপিএলে চালান কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তবে সাকিব ইস্যুতে দুই হেড কোচ এবার কাজে নেমেছেন একসঙ্গে। সাকিবকে ব্যাটিং ফর্মে ফেরাতে দুই অভিজ্ঞ কোচও যেন সাকিবের মতোই মরিয়া। তাদের পরামর্শ মতেই, ভিন্ন ভিন্ন পজিশনে সাকিব তার ব্যাটিংয়ের কাজ করে যান। স্বস্তি ফিরে পেতেই দুই কোচকে সাথে নিয়ে ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন এ অলরাউন্ডার।

চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব আল হাসানকে আজ অবশ্য সিলেটে অনুশীলনে দেখা গেল অনেকটা ফুরফুরে অবস্থায়ই। তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছু দিন সময় লাগবে তার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগামী ৩০ তারিখের ম্যাচে কতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, তার জন্যেই হয়তো অনুশীলনে নিজের ব্যাটিংটা দেখে নিলেন। তবে সাকিব আজ একা ছিলেন না, তার সঙ্গে সিরিয়াস মুডে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও রংপুর রাইডার্সের হেড কোচ সোহেল ইসলাম। সাকিবের নেটের পাশে দাঁড়িয়ে কিছু সময় পরপরই তারা দিচ্ছেন পরামর্শ। দুই গুরুকে সাথে নিয়ে প্রায় ৩০ মিনিটের মতো সাকিব ব্যাটিংয়ের কাজ করেন। ব্যাটিং সেশনে নিজেকে ঝালিয়ে নিলেন রংপুর রাইডার্সের বিশ্ব সেরা অলরাউন্ডার। এর আগে বেলা সাড়ে ১২টায় সাকিবের পা পড়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আনসার ক্যাম্পে। সেখানে প্রায় ঘণ্টা খানেকের মতো সময় রংপুরের হেড কোচ সোহেল ইসলামকে নিয়ে বিভিন্ন স্ট্যান্সে অনুশীলন করেন। পরবর্তীতে সাকিব ব্যাট নিয়ে যান আউটার স্টেডিয়ামে, তখন চলছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের অনুশীলন। এরমাঝেই সাকিব ঢুকে পড়েন নেটে, নেট বোলার-থ্রোয়ার নিয়ে ব্যাটিংয়ের কাজ করেন।  সাকিব ও সোহেল ইসলামের সাথে এরপর যুক্ত হন সাকিবের পুরানো হেড মাষ্টার মোহাম্মদ সালাউদ্দিন। যেকোনো সমস্যা নিয়ে সাকিব যার কাছে ছুটে যেতেন, এবার তাকেই পেয়ে গেলেন সিলেটে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঐচ্ছিক অনুশীলনে কোচ সালাউদ্দিন আউটার স্টেডিয়ামে আসলেও বেশিরভাগ সময়ই কাটিয়ে যান সাকিবের নেটে।