সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষনা দঃ আফ্রিকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষনা দঃ আফ্রিকার

সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষনা দঃ আফ্রিকার

সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষনা দঃ আফ্রিকার

চ্যাম্পিয়ন্স ট্রফি  শুরু হতে এখনো বাকি ৪০ দিন। এরই মধ্যে ১৫ সদস্যের দল ঘোষনা করে করলো চোকার্স খ্যাত দঃ আফ্রিকা।  দলের অন্যতম ব্যাটসম্যান এবি ডি বিলিয়ার্স কে অধিনায়ক করে আজ বুধবার এই দল ঘোষনা করে দঃ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

৫ পেসার আর ৩ স্পিনার নিয়ে গড়া এই দলের নতুন মুখ কেশব মহারাজ। অষ্ট্রেলিয়ার বিপক্ষে গত নভেম্বরে টেষ্টে  অভিষেক হওয়া এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ৭ ম্যাচ ২৭ উইকেট । দলে রয়েছেন দলের  স্পিনার ইমরান তাহির। ইংল্যান্ড এর উইকেট এর কথা চিন্তা করে প্রায় দশ মাস পর দলে ডাকা হয়েছে পেসার মর্নে মর্কেলকে। শ্রীলঙ্কার বিপক্ষে জুনের ৩ তারিখের ম্যাচ দিয়েই শুরু হবে প্রটিয়াদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। ১৫ সদস্যের দলে আছেনঃ- এবি ডি ভিলিয়ার্স(অধিনায়ক), কুইন্টন ডি কক, হাশিম আমলা, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ওয়েইন পার্নেল, ক্রিস মরিস, কাঙ্গিসো রাবাদা, এন্ডিল ফিলাকুইও, ডোয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহির, কেশব মহারাজ, মরনে মর্কেল এবং ফারহার বিহার্ডিন।