শেফার্ডকে ম্লান করে শেষ ওভারে রংপুরের জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
শেফার্ডকে ম্লান করে শেষ ওভারে রংপুরের জয়

শেফার্ডকে ম্লান করে শেষ ওভারে রংপুরের জয়

শেফার্ডকে ম্লান করে শেষ ওভারে রংপুরের জয়

পরপর দুই ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে বন্দরনগরীতে ছড়ালেন সুবাস। তার ৬২ রানের ইনিংসের সাথে শেখ মেহেদী দেখালেন ক্যামিও। আগে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স পায় ১৮৭ রানের বড় সংগ্রহ। এরপর বল হাতে গতির ঝড় তুলেন ডোয়াইন প্রিটোরিয়াস, একাই নেন ৩ উইকেট। শেখ মেহেদীও স্পিন বিষে নীল করেছেন চট্টগ্রামের ব্যাটিং লাইনকে। তবে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেও দলের পরাজয়ে ম্লান হয়ে গেলেন রোমারিও শেফার্ড।

জয়ের জন্য শেষ দুই ওভারে চট্টগ্রামের দরকার ছিল ৫১ রান। ১৯তম ওভারে রোমারিও শেফার্ড হাসান মাহমুদকে খরচ করান মোট ২২ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। কিন্তু শত চেষ্টা করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি শেফার্ড। তার দল হারল ১৮ রানে। ৬ ছক্কা ও ৫ চারে ২২০ স্ট্রাইক রেটে মাত্র ৩০ বলে করেছেন ৬৬ রান। বড় লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের যেরকম শুরু করার দরকার ছিল, হয়েছে তার পুরোপুরি বিপরীত। রংপুরের প্রোটিয়া পেসার ডোয়াইন প্রিটোরিয়াস ইনিংসের প্রথম ওভারেই ফিরতি ক্যাচে বিদায় করেন জশ ব্রাউনকে। নিজের পরের ওভারে এসেও প্রিটোরিয়াস দখলে নেন উইকেট। এবার তিনি বোল্ড করলেন সৈকত আলিকে। পরপর তিন ওভারেই প্রিটোরিয়াস দখলে নেন ৩ উইকেট। তিন নম্বর ওভারে তার তৃতীয় শিকার তানজিদ তামিম। ১৩ রানে থাকা তামিম উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। ৩-০-১১-৩ বোলিং ফিগারে পাওয়ার প্লে শেষ করেন ডোয়াইন প্রিটোরিয়াস। অধিনায়ক শুভাগত হোম এরপর অবশ্য পাল্টা আক্রমণ চালান টম ব্রুসকে নিয়ে। ৩৯ বলে যখন তাদের জুটির ৪৫ রান, তখন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পায় রংপুর। ১২তম ওভারে শেখ মেহেদী হাসান নিজের প্রথম ওভার করতে এসেই বিদায় করেন দুই সেট ব্যাটারকে। ওভারের তৃতীয় বলে ফেরান ২১ রানে থাকা শুভাগতকে। পঞ্চম ডেলিভারিতে শিকার করেন ২৪ রান করা টম ব্রুসকে। হাসান মাহমুদ প্রথম উইকেটের দেখা পান জিয়াউর রহমানকে দিয়ে। ১৫ বলের ইনিংসে জিয়াউর রহমান পান ১৫। এরপর অবশ্য ম্যাচের দৃশ্যপট পালটে দেওয়ার চেষ্টা করেন রোমারিও শেফার্ড। এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে চালান তাণ্ডব। ২১ বলে ছুঁয়েছেন পঞ্চাশ।