বিপিএলের ১৪ তম ম্যাচে লড়াইয়ে নামছে টেবিলের দুই ও ছয় নম্বর দল। খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়। দুর্দান্ত ঢাকার সেরা একাদশে আফগান তারকা অলরাউন্ডার গুলবেদিন নাইব।
দুর্দান্ত ঢাকা একাদশ-
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), গুলবেদিন নাইব, এসএম মেহেরব, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।
খুলনা টাইগার্স একাদশ-
এনামুল হক বিজয় (উইকেটকিপার, অধিনায়ক), এভিন লুইস, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নওয়াজ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।