রোহিত শর্মাদের তৃতীয় না স্মিথদের প্রথম?
রোহিত শর্মাদের তৃতীয় না স্মিথদের প্রথম?
রোহিত শর্মাদের তৃতীয় না স্মিথদের প্রথম?
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দশম আইপিএলের ফাইনালে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপার জায়ান্ট। আইপিএলে মুম্বাইয়ের এটা চতুর্থবার ফাইনাল খেলা আর পুনের প্রথম। যদিও পুনে দল হিসেবেই আইপিএলে নিজেদের ২য় আসর খেলছে এবার। মুম্বাইয়ের রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন হবার রেকর্ডও। ২০১৩ আর ২০১৫ তে তারাই জিতেছিল আইপিএল শিরোপা। ফিক্সিং ঝামেলায় নাম কাটা যাওয়া চেন্নাইয়ের বদলেই গতবার আইপিএলে আসে পুনে। প্রথমবার পয়েন্ট টেবিলে ৭ম স্থানে থেকেই বিদায় নেয় পুনে, এবার অবশ্য নিজেদের জাত চিনিয়েই ফাইনালের টিকিট কাটে তারা। আসরের শুরুতেই পুনে দলও গুছিয়ে নেয় সেভাবেই। সাবেক অধিনায়ক ধোনিকে সরিয়ে অধিনায়কত্ব দেয় অষ্ট্রেলিয়ান স্মিথের হাতে। সফলতাও পায় তার দল পুনে। ধোনি, স্মিথ, ইমরান তাহির, নিলামে সর্বোচ্চ দাম উঠা বেন স্টোকসদের নিয়ে দারুন ভারসাম্যপূর্ণ দলই গড়েছিল পুনে। আর মুম্বাইয়ের রোহিত শর্মা, কাইরন পোলার্ড, মিচেল ম্যাকক্লেনাঘান, পার্থিব প্যাটেল, দুই পান্ডে ভাই, করন শর্মা, মালিঙ্গাদের নিয়ে গড়া দল শিরোপা জয়ের লড়াইয়ে ভালোই দৌড়াচ্ছে। কোয়ালিফার ১ এ মুম্বাইকে হারিয়ে সরাসরি ফাইনালে চলে যায় পুনে আর কোয়ালিফাইয়ার-১ এ পুনের কাছে হারলেও, কোয়ালিফাইয়ার-২ এ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকিট পায় মুম্বাই। পুনে জিতলেই আইপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন অন্যদিকে মুম্বাই চাইবে নিজেদের শিরোপার হ্যাট্ট্রিক করতে। ব্যাটিংয়ে পুনের ভার থাকবে অধিনায়ক স্মিথ, অভিজ্ঞ ধোনি, রাহানে, তিওয়ারিদের কাঁধে আর বোলিংয়ে পুনের ভরসা জয়দেব উনাদকত, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, এডাম জাম্পা, ড্যান ক্রিষ্টিয়ান রা। এই আসরের পরই আইপিএলে থাকবেনা পুনে তাই স্মিথের ইচ্ছে শেষটা ভালো করেই শেষ করা, ‘টুর্নামেন্টের সঠিক সময়ে সেরাটাই এখন প্রয়োজন। এটি সত্যিই এখন আমাদের জন্য উত্তেজনাপূর্ণ সময়।’ অন্যদিকে ব্যাটিংয়ে মুম্বাইয়ের মূল ভরসা রোহিত শর্মা, পোলার্ড, পার্থিব প্যাটেল, হার্ডিক পান্ডিয়ারা। আর বোলিংয়ে মূল অস্ত্র রান অসাধারণ ইয়র্কার দেওয়া আর রান দেওয়াতে কৃপণ জাসপ্রিত বুমরা। তার সাথে আছেন লাসিথ মালিঙ্গা, ম্যাকক্লেনাঘান-করন শর্মার মত বোলাররা। কলকাতার বিপক্ষে জয়ের পর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমরা অনেক বেশি পরিশ্রম করেছি। শিরোপা জয় থেকে এখন আমরা এক ধাপ দূরে। পুনের বিপক্ষে আমাদের ভালো রেকর্ড নেই। তবে আর মাত্র একটি বাঁধা।’ সব মিলিয়ে জমজমাট এক ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
