খুলনা ছেড়ে গেল দুই ক্যারিবীয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
খুলনা ছেড়ে গেল দুই ক্যারিবীয়

খুলনা ছেড়ে গেল দুই ক্যারিবীয়

খুলনা ছেড়ে গেল দুই ক্যারিবীয়

খুলনা টাইগার্সের দুই বিদেশি খেলোয়াড় শাই হোপ ও ওশান থমাস বাংলাদেশ ছেড়েছেন। এই দুই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার দেশের হয়ে দায়িত্ব পালন করতে খুলনা শিবির ছেড়ে যান বলে জানা যায়। গতকাল (শনিবার) খুলনা টাইগার্সের অফিশিয়াল ফেসবুক পেজের দেওয়া এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত হয়।

উইকেটরক্ষক ব্যাটার হোপ, ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। খুব নিকটে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজ। আর সেই সিরিজকে সামনে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনার হয়ে ২ ম্যাচ খেলেই বিদায় নিলেন এই ক্রিকেটার। মিরপুরে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি হোপ। তবে একই মাঠে দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে খুলনার হয়ে ‘ফিনিশিং’য়ে ভূমিকা রাখেন। ৫ বাউন্ডারিতে সাজানো ১০ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসে খুলনার বিজয়ও নিশ্চিত হয়। থমাস, এই উইন্ডিজ ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজের দলে রয়েছেন। হোপের সাথে তিনিও বাংলাদেশ ছাড়ছেন। খুলনার হয়ে দুইটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। চট্টগ্রাম ও বরিশালের বিপক্ষে। প্রথম ম্যাচে ৩.৫ ওভার বল করে ৩৮ রান খরচ করে ২ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বল করে ৩৮ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন থমাস। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট চলমান রয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি, দুই দল ৫০ ওভারের লড়াইয়ে মাঠে নামবে।