আজ কি তবে মুশফিক !
আজ কি তবে মুশফিক !
আজ কি তবে মুশফিক !
মাশরাফিতেই কাল-বৈশাখ বয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে । এক মাশরাফির চাপ সামলাতে যেখানে হিমশিম খাচ্ছে বিসিবি, সে তালিকায় হয়তো নতুন যোগ হতে পারে মুশফিক ।
বলা হচ্ছে সাম্প্রতিক পারফর্ম এর কারনে সিরিজের শেষ টি-২০ তে বাদ যেতে পারেন দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান । তবে সমস্যাটা শুধু পারফর্মেই আটকে নেই, বিসিবি’র ‘’তারুণ্য-নীতি” বাস্তবায়নের কোপে পড়ার সম্ভাবনা মুশফিকের । এরই প্রেক্ষিতে আজ তাকে বাদ দেয়ার সম্ভাবনা প্রবল । এক্ষেত্রে দলে ঢোকার সম্ভাবনা স্ট্যান্ডবাই উইকেট-কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। আর সেটাই যদি হয়ে থাকে তবে আজই হয়তো বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে মুশফিকের। আর সেটি হলে অবাক হবার কিছু থাকবেনা । বাকিটা দেখার অপেক্ষায়।
