সিলেটে নিজেদের শেষ ম্যাচে টস জিতলেন লিটন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
সিলেটে নিজেদের শেষ ম্যাচে টস জিতলেন লিটন

সিলেটে নিজেদের শেষ ম্যাচে টস জিতলেন লিটন

সিলেটে নিজেদের শেষ ম্যাচে টস জিতলেন লিটন

২০২৪ বিপিএলের বিগ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট পর্বে দুই দলের জন্যই এটি শেষ ম্যাচ। তাই শেষটা জয়ে রাঙিয়ে সিলেট ছাড়তে চায় তারা। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে আগে ফিল্ডিংয়ে নামছে লিটনের দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৭ টায়। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।  এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে চার জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে ৪ ম্যাচে সমান দুই জয় ও পরাজয় নিয়ে কুমিল্লার অবস্থান টেবিলের চারে। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেওয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেওয়া দলই জিতবে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-

লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রেফন রেইফার, আমির জামাল, মুস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ-

আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।