কাইল এবোট কে দলে ভেড়ালো খুলনা টাইটান্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
কাইল এবোট কে দলে ভেড়ালো খুলনা টাইটান্স

কাইল এবোট কে দলে ভেড়ালো খুলনা টাইটান্স

কাইল এবোট কে দলে ভেড়ালো খুলনা টাইটান্স

বিপিএল এর ৫ম আসর কে সামনে রেখে প্রায় সব দলই নিজেদের দল গুছিয়ে নিচ্ছে। খুলনা টাইটানস শনিবার নিজেদের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেইজে নিশ্চিত করলো কাইল এবোট কে দলে নেয়ার কথা। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল এর পঞ্চম আসর। গত বারের রানার্স-আপ দল খুলনা টাইটানস এখন পর্যন্ত দলে টেনেছে বিদেশী অনেক তারকা ক্রিকেটারকে। এই দলে যোগ হওয়া দক্ষিন আফ্রিকান এই ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন ১১ টি টেস্ট ম্যাচ, ২৮ টি ওয়ানডে ম্যাচ এবং ২১ টি টি-টোয়েন্টি ম্যাচ। যদিও এবোট কিছুদিন আগে দেশের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংলিশ কাউন্টি খেলার জন্য। খুলনা টাইটানসে দক্ষিন আফ্রিকান রাইলি রুশোর পর দ্বিতীয় আফ্রিকান হিসেবে যোগ দিলেন কাইল এবোট। রুশো আর এবোট ছাড়াও এখন পর্যন্ত খুলনা টাইটানস দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে সর্বশেষ আইপিএল মাতানো অষ্ট্রেলিয় ব্যাটসম্যান ক্রিস লিন। আছে পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ, লেগ স্পিনার শাদাব খান এবং গতবার টাইটানস এর হয়ে খেলা জুনায়েদ খানও। তবে সবার আগে চমক দেখিয়েছেন কোচ হিসেবে শ্রীলংকান মাহেলা জয়াবর্ধনে কে নিয়োগ দিয়ে। খুলনা টাইটানসের হয়ে মাহেলা আগামী দুই বছর পালন করবেন কোচের দায়িত্ব।