বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার ১৭ সদস্যের শক্তিশালী দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার ১৭ সদস্যের শক্তিশালী দল

বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার ১৭ সদস্যের শক্তিশালী দল

বাংলাদেশে আসছে শ্রীলঙ্কার ১৭ সদস্যের শক্তিশালী দল

১ মার্চ পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। ৩ টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর ২ টি টেস্ট আছে এই সফরে। ৪ মার্চ টি-টোয়েন্টি দিয়ে শুরু। ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ সফর মিস করতে যাচ্ছেন লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা। হাসারাঙ্গার নিষেধাজ্ঞায় শুরুর দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন চারিথ আসালাঙ্কা। 

আইসিসির নিষেধাজ্ঞার কারণে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এর ফলে সিরিজের শুরুর দুই ম্যাচে সফরকারী দলের নেতৃত্বে দেখা যাবে চারিথ আসালাঙ্কাকে। হাসারাঙ্গা অধিনায়কের ব্যাটন নিয়ে নামবেন শেষ টি-টোয়েন্টি খেলতে।  ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ সফর মিস করতে যাচ্ছেন লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা। ১৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেছে এসএলসি। কাল বাংলাদেশের উদ্দেশ্যে দেশ ছাড়বে হাসারাঙ্গার দল।  সিরিজকে উদ্দেশ্য করে আগেই টি-টোয়েন্টি ও ওয়ানডের দুই ম্যাচের জন্য স্কোয়াড করে বিসিবি। যেখানে ছিল না সাকিব আল হাসানের নাম। তবে টাইগারদের নয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সফর দিয়েই নিয়মিত দায়িত্বে নামছেন। 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার স্কোয়াড-

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক, প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক, তৃতীয় টি-টোয়েন্টি), কুশল মেন্ডিস (উইকেটকিপার), আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমাহ, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মাহেশ থিকশানা, ভিনুরা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা ও জেফ্রি ভান্ডারসে।