শেষের রোমাঞ্চে তামিমদের হারাল রংপুর রাইডার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
শেষের রোমাঞ্চে তামিমদের হারাল রংপুর রাইডার্স

শেষের রোমাঞ্চে তামিমদের হারাল রংপুর রাইডার্স

শেষের রোমাঞ্চে তামিমদের হারাল রংপুর রাইডার্স

৪-০-১২-৫, আবু হায়দার রনির এমন চোখ ধাঁধানো বোলিং ফিগার বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএল ইতিহাসেই সেরা। রনির পেস আগুনে পুড়ে ছাই ফরচুন বরিশাল ১৫১ রানের বেশি করতে পারেনি। এরপর ব্রেন্ডন কিং আর সাকিব আল হাসান তাণ্ডব চালিয়েছেন, জিমি নিশামও খেলেছেন ক্যামিও। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাইডার্সরা। 

অবিশ্বাস্য! শেষে দেখা গেল চরম নাটকীয়তা। ১৪৯ রানে আট, ১৫০ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় রংপুর। ১৯ তম ওভারের দ্বিতীয় বলে আবু হায়দার রনি উইকেট হারানোর পর হাসান মাহমুদ এসে কাইল মায়ের্সের ওভারের বাকি চার বল ডট দেন। শেষ ওভারে স্ট্রাইক পেয়ে শামীম পাটোয়ারি নেন দ্বিতীয় বলে সিঙ্গেল। দুই দলের রান হয় সমতা। হাসান মাহমুদ স্ট্রাইক পেয়ে মারলেন ৪। রংপুরের ১ উইকেটের রোমাঞ্চকর জয়।  টেবিলের টপে থাকা রংপুর রাইডার্স নিজেদের অবস্থান করল আরও শক্ত। ৩ বল বাকি থাকতেই আজ তারা ফরচুন বরিশালকে হারিয়েছে ১ উইকেটে। টানা ৮ জয়ে বিপিএলে রীতিমতো উড়ছে রংপুর। সবমিলিয়ে ৯ জয় নিয়ে সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করল রংপুর। তাদের বাকি আছে আরও এক ম্যাচ। আবু হায়দার রনি এদিন ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। তার এমন অতিমানবীয় বোলিংয়ের জন্যে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি বরিশাল।  সহজ লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিদায় নেন মুমিনুল হক। ২০২৪ বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মুমিনুল হয়েছেন ডাক। তিনে নামা সাকিব আল হাসান এরপর ব্রেন্ডন কিংকে নিয়ে রংপুরকে টেনে নিয়ে যান। এই দুইয়ের ব্যাটে রীতিমতো ধ্বংসস্তূপ হয়ে যায় বরিশালের বোলিং লাইন।  সাকিব-কিং জুটি মাত্র ২৩ বলে স্কোরবোর্ডে যোগ করে ৫৩ রান। প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে ব্রেন্ডন কিং উইকেট হারান ব্যক্তিগত ৪৫ রানে। তখন স্কোরবোর্ডে রংপুরের অবস্থা ৭৪/২। ব্রেন্ডন ৪৫ রান করেছেন কেবল ২২ বলে, ইনিংস সাজান ৪ ছয় ও ৩ চারে। দাপট দেখানো সাকিব আল হাসানও এরপর বেশিক্ষণ থাকতে পারেননি।  সাকিব আল হাসান মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৫ বলে করেছেন ২৯ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান ফিরে গেছেন দ্রুত। ৭৪/১ থেকে রংপুরের স্কোরবোর্ডের অবস্থা হয়ে যায় ৮৫/৪।  শেখ মেহেদী হাসানও দলকে আস্থা দিতে পারেননি। ১১ বলে করেছেন ৭ রান। মেহেদী হাসান মিরাজ নিজের তৃতীয় ওভারে এসে নিয়েছেন মেডেন। টম মুরস ১৭ বলে ১৭ করে ফিরে যান প্যাভিলিয়নে। ওভেদ ম্যাককয়ের বলে বিদায় নেওয়ার আগে ডোয়াইন প্রিটোরিয়াস করেন ১৩ রান।