সাত হাজার রানের দিনে বল হাতেও সাকিবের চমক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 21 মিনিট আগে
সাত হাজার রানের দিনে বল হাতেও সাকিবের চমক

সাত হাজার রানের দিনে বল হাতেও সাকিবের চমক

সাত হাজার রানের দিনে বল হাতেও সাকিবের চমক

সাকিব আল হাসান আর রেকর্ড; এই দুইয়ের মেলবন্ধন নতুন কিছু না। আজও সাকিব ছুঁয়েছেন অনন্য এক রেকর্ড। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলতে নেমেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। এরপর বল হাতেও সাকিব ছিলেন দুর্দান্ত, প্রথমেই বোল্ড করেন জশ ব্রাউনকে। এরপর শিকার করেন শাহাদাত হোসেন দিপুর গুরুত্বপূর্ণ উইকেট। 

পুরো দুনিয়ার হিসাবে সাকিব তালিকায় দ্বিতীয় অলরাউন্ডার। যাদের টি-টোয়েন্টিতে ৭০০০ রান ও ৪০০ উইকেট আছে। এই এলিট ক্লাবে এবার প্রবেশ করলেন সাকিব আল হাসান। সাকিবের আগে আছেন কেবল ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের রান সংখ্যা এখন সাত হাজার ছাড়িয়ে। 

টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান আজকের ম্যাচ সহ খেলেছেন মোট ৪২২ ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেটে আজকের আগে সাকিবের রান ছিল ৪২১ ম্যাচে ৬৯৯২। আজ ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে দৌড়ে দুই রান নেন সাকিব। তাতে ব্যক্তিগত ৮ রানে পৌঁছালে সাকিবের ৭ হাজার পূর্ণ হয়। ৪৫তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান করেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের মোট রানসংখ্যা এখন ৭০১৯, উইকেট আছে ৪৭৬টি।  শেষ পর্যন্ত সাকিবের ইনিংস থামে ২৭ রানে। যা তিনি পেয়েছেন কেবল ১৬ বল খেলে। এরপর বল হাতেও সাকিব হয়ে ওঠেন জাদুকর। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় সাকিব শিকার করেন ২ উইকেট। নিজের প্রথম ওভারে এসেই বোল্ড করে জশ ব্রাউনকে। এরপর ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে পাঠান শাহাদাত হোসেন দিপুকে। সাকিবের অলরাউন্ড পারফর্ম্যান্সের দিনে সহজ জয়ের সুবাস পেতে শুরু করেছে রংপুর রাইডার্স। 

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান- 

তামিম ইকবাল - ৭৩৮৬ (২৫৪ ইনিংস) সাকিব আল হাসান - ৭০১৯ (৩৮৭ ইনিংস) মুশফিকুর রহিম - ৫৬১৯ (২৪৬ ইনিংস) মাহমুদুল্লাহ রিয়াদ - ৫৫৭৬ (২৮০ ইনিংস) লিটন দাস - ৪২৭৩ (১৮৮ ইনিংস)