অভিষিক্ত বার্টলেটের রঙিন দিনে অস্ট্রেলিয়ার সহজ জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
অভিষিক্ত বার্টলেটের রঙিন দিনে অস্ট্রেলিয়ার সহজ জয়

অভিষিক্ত বার্টলেটের রঙিন দিনে অস্ট্রেলিয়ার সহজ জয়

অভিষিক্ত বার্টলেটের রঙিন দিনে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দল কার্টি ও চেজের ব্যাটে ভর করে ২৩১ রানের সংগ্রহ নিয়ে থামে। জবাবে ব্যাট করতে নেমে ইংলিস, গ্রিন ও স্মিথের পঞ্চাশোর্ধ ইনিংসের কল্যাণে ৬৯ বল বাকি থাকতেই সহজ জয় পায় অস্ট্রেলিয়া।

মেলবোর্নে ২৩২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে ম্যাথু ফোর্ডের শিকার হয়ে ফিরতে হয় ট্রাভিস হেডকে। জশ ইংলিস ও ক্যামেরুন গ্রিন মিলে ঝুঁকি ছাড়া খেলতে থাকেন পরের ওভারগুলো। পাওয়ারপ্লেতে ৭৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ১২তম ওভারে গিয়ে গুদাকেশ মোতির শিকার হয়ে ইংলিস ফিরলেন ৬৫ (৪৩) রানে। চারে নামা স্টিভ স্মিথের সাথে গ্রিনের জুটি গড়ে তোলার পালা এবার। গ্রিন-স্মিথ জুটি নির্বিঘ্নে পরের ধাপ পাড়ি দিয়েছেন। দুজনের ব্যাটে ফিফটি এসেছে। এরপর জয় নিশ্চিত করে একইসাথে ছুটেছেন। শেষপর্যন্ত ৩৮.৩ ওভারে দলের পক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছেন দুই ব্যাটার। গ্রিন ৭৭ (১০৪) রানে এবং স্মিথ ৭৯ (৭৯) রানে অপরাজিত ছিলেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই এলোমেলো হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ ওভার খেলে ৩৭ রান তুলে, ৩ উইকেট হারায় তারা। তবে তিনে নামা কেসি কার্টি উইন্ডিজের পক্ষে দারুণ ভরসা দিতে থাকেন। রোস্টন চেজের সাথে ১১০ রানের জুটি, উইন্ডিজকে শুরুর ধাক্কা কাটাতে সাহায্য করেছিল। কিন্তু কার্টি ও চেজ ছাড়া বাকি আর কোনো ব্যাটার সফরকারী দলকে সাহায্য করতে পারেনি। চেজ যখন ৫৯ (৬৭) রানে ফিরেছেন দলের সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ১৬৯। কার্টি ফিরতেও দেরি করেননি। ব্যক্তিগত শতক হাঁকানোর সুযোগ মিস করেন এই ব্যাটার। ৮৮ (১০৮) রান করে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়ে কার্টিকে ফিরতে হয়েছে। বাকি ব্যাটারদের খুব অল্প প্রচেষ্টায় ওয়েস্ট ইন্ডিজের রান দুই'শ ছাড়িয়ে ২৩১ এ গিয়ে থামে। ৪৯তম ওভারের চতুর্থ ডেলিভারিতে গিয়ে সব উইকেট হারিয়ে বসে দলটি। অস্ট্রেলিয়ার পক্ষে অভিষিক্ত জাভিয়ের বার্টলেট সর্বোচ্চ ৪ টি উইকেট সংগ্রহ করেছেন।