বিসিবি সভাপতি পাপন এখন যুব ও ক্রীড়া মন্ত্রী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবি সভাপতি পাপন এখন যুব ও ক্রীড়া মন্ত্রী

বিসিবি সভাপতি পাপন এখন যুব ও ক্রীড়া মন্ত্রী

বিসিবি সভাপতি পাপন এখন যুব ও ক্রীড়া মন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোড়গঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত নাজমুল হাসান (পাপন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পুর্ণ মন্ত্রী হয়েছেন। এবারই প্রথম মন্ত্রিত্ব পেয়েছেন বিসিবি সভাপতি। আজ (বৃহস্পতিবার) বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে কে কোন দপ্তর পেয়েছেন তা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পুর্ণ মন্ত্রী-  জনাব আ, ক, ম, মোজাম্মেল হক- মুক্তিযু'দ্ধ বিষয়ক মন্ত্রণালয় জনাব ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জনাব আবুল হাসান মাহমুদ আলি- অর্থ মন্ত্রণালয় জনাব আনিসুল হক- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন- শিল্প মন্ত্রণালয় জনাব আসাদুজ্জামান খান- স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব মোঃ তাজুল ইসলাম- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মুহম্মদ ফারুক খান- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব মোহাম্মদ হাছান মাহমুদ- পররাষ্ট্র মন্ত্রণালয় ডা: দীপু মনি- সমাজকল্যাণ মন্ত্রণালয় জনাব সাধন চন্দ্র মজুমদার- খাদ্য মন্ত্রণালয় জনাব আব্দুস সালাম- পরিকল্পনা মন্ত্রণালয় জনাব মোঃ ফরিদুল হক খান- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনাব র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী- গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয় জনাব নারায়ন চন্দ্র চন্দ- ভূমি মন্ত্রণালয় জনাব জাহাঙ্গীর কবির নানক- বস্ত্র ও পাট মন্ত্রণালয় জনাব মোঃ আব্দুর রহমান- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জনাব মোঃ আব্দুস শহীদ- কৃষি মন্ত্রণালয় স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ডাঃ সামন্ত লাল সেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব মোঃ জিল্লুল হাকিম- রেলপথ মন্ত্রণালয় জনাব ফরহাদ হোসেন- জনপ্রশাসন মন্ত্রণালয় জনাব নাজমুল হাসান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জনাব সাবের হোসেন চৌধুরী- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনাব মহিবুল হাসান চৌধুরী- শিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী- জনাব নসরুল হামিদ- বিদ্যুৎ বিভাগ জনাব খালিদ মাহমুদ চৌধুরী- নৌ-পরিবহন মন্ত্রণালয় জনাব জুনাইদ আহমেদ পলক- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জনাব জাহিদ ফারুক- পানি সম্পদ মন্ত্রণালয় বেগম সিমিন হোসেন (রিমি)- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জনাব কৃজেন্দ্র লাল ত্রিপুরা- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় জনাব মোঃ মহিববুর রহমান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আলী আরাফাত- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনাব শফিকুর রহমান চৌধুরী- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বেগম রুমানা আলী- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনাব আহসানুল ইসলাম (টিটু)- বাণিজ্য মন্ত্রণালয়।