টানা চতুর্থ জয় পেল এইচপি দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
টানা চতুর্থ জয় পেল এইচপি দল

টানা চতুর্থ জয় পেল এইচপি দল

টানা চতুর্থ জয় পেল এইচপি দল

পাঁচ ম্যাচ সিরিজে টানা চতুর্থ ম্যাচেও জয় তুলে নিলো বিসিবি’র হাই-পারফরম্যান্স দল। নর্দান টেরিটরি আমন্ত্রিত একাদশকে ৯ উইকেটে হারিয়ে বিশাল জয় তুলে নিলো লিটন কুমারের দল। চতুর্থ ম্যাচে সকালে টস জিতে নর্দার্ন টেরিটরি অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিং করতে এসে রনি, এবাদতদের সামনে দাঁড়াতেই পারেনি টেরিটরির ব্যাটসম্যানরা। টেরিটরির হয়ে সর্বোচ্চ রান আসে আগের ম্যাচে শতক হাঁকানো গ্রেগরি এবং ম্যাকসিউনির ব্যাট থেকে। দুজনেই করেন ৩৪ রান করে। সব মিলে ১০ উইকেট হারিয়ে নর্দার্ন টেরিটরি দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩৬ রানের। এইচপি দলের হয়ে পেসার আবু হায়দার রনি নেন ৮.২ ওভার করে মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট। এছাড়াও এবাদত হোসেন এবং আবুল হাসান নেন দুটি করে উইকেট। ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের অপরাজিত ৭২ রানে ভর করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় এইচপি দল। গত শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নর্দার্ন টেরিটরিকে ৪২ রানে হারায় এইচপি দল। এদিন অলরাউন্ডার সাইফউদ্দিন খেলেন ১০৪ রানের ইনিংস। এর আগে প্রথম ম্যাচে তানবির হায়দারের অপরাজিত ৫১  রানের ইনিংসে সিরিজে এগিয়ে যায় লিটন-এনামুলরা। জাতীয় দলের জন্য নিজেদের তৈরি রাখতেই মুলত অষ্ট্রেলিয়াতে এই ম্যাচ গুলার আয়োজন। সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ- নর্দার্ন টেরিটরি- ১৩৬/১০ গ্রেগরি ৩৪, ম্যাকসিউনি ৩৪ রনি ৪/২২, এবাদত ২/১৮ বিসিবি এইচপি- ১৩৭/১ লিটন দাস ৭২*